সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কোনো আগ্রাসনের জবাব হবে ভয়াবহ: আইআরজিসি প্রধান রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ‘অবৈধ’ বাংলাদেশিদের জন্য পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ ঈদুল আজহার নামাজ যেখানে পড়বেন প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতারা ঈদকে ঘিরে বাগেরহাটে চুইঝালের চাহিদা আকাশচুম্বি, বেড়েছে দাম রামিসা হত্যা : সোহেল ও স্বপ্নার বিচার শুরু ১ জুন বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ যুদ্ধ বন্ধ ও হরমুজ খুলতে রাজি ইরান: নিউইয়র্ক টাইমস

‘আমরা সবার সেরা, আমাদের সম্মান করুন’

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৮৬ Time View

স্পোর্টস ডেস্ক : কনমেবল বাছাই পর্বের ১৪তম রাউন্ডের ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগেই ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়ার খবরটা পেয়েছিল আর্জেন্টিনা। এরপর মাঠের খেলায় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৪-১ গোলে উড়িয়ে উপলক্ষটা ভালোভাবেই উদযাপন করেছেন আর্জেন্টাইনরা। বড় জয়ে রাফিনিয়াকে উচিত জবাব দিতে পেরে বেজায় খুশি আলবিসেলেস্তেরা।

আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো ডি পল মনে করেন, মানুষের উচিত তাদের সম্মান দেয়া। এদিন ব্রাজিলের বিপক্ষে পুরো ৯০ মিনিট আর্জেন্টিনার মাঝমাঠ সামলেছেন এই মিডফিল্ডার। দলের বড় জয়ে দারুণ ভূমিকা রেখেছেন অ্যাতলেটিকো মাদ্রিদে খেলা ডি পল।
ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা আগ বাড়িয়ে কাউকে অসম্মান করতে যাই না। সাম্প্রতিক বছরগুলোতে , আমাদের অনেকবারই অসম্মান করা হয়েছে। কেউ আমাদের সাহায্য করেনি। আমরা নিজের চেষ্টায় সবকিছু অর্জন করেছি। এবং আমরা এটা প্রমাণ করেই যাচ্ছি।’

ডি পল আরও বলেন, ‘গত ছয় বছর ধরে আমরা সবচেয়ে সেরা জাতীয় দল। আমাদের সম্মান করুন।’

মাঝমাঠে ডি পলের সঙ্গী লিয়ান্দ্রো পারেদেসও একই সুরে কথা বলেছেন। ম্যাচের আগে ব্রাজিলিয়ানদের ফাঁকা বুলিতে বিরক্ত এই মিডফিল্ডার। তিনি বলেন, ‘আগ বাড়িয়ে কথা বলা উচিত নয়, যখন আপনি এটা মাঠে রক্ষা করতে পারবেন না। সে (রাফিনিয়া) যখন এই কথা বলেছিল, আমরা এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেই। আমরা মাঠে আমাদের কথা রাখি।’

 

 

কিউএনবি/আয়শা/২৬ মার্চ ২০২৫,/দুপুর ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit