বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম
নির্বাচনি প্রচারণা নিয়ে দল ও প্রার্থীদের ইসির নতুন নির্দেশনা আশুলিয়ায় যুবদলের উদ্যোগে ধানের শীষের প্রচার-প্রচারণা  সারাদেশে নারী কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চৌগাছায় মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পুতিনের তেল নাকি ট্রাম্পের ছাড়—কোন দিকে ঝুঁকবে ভারত? বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে ৯ম পে-স্কেল বেতন কমিশনের রিপোর্ট বাস্তবায়নের দাবীতে শ্রমিক ও কর্মচারীদের বিক্ষোভ॥ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) সীমান্তে অভিযান চালিয়ে ০২টি বিদেশী ওয়ান শুটার গান এবং ০৪ রাউন্ড গুলি ও ব্যাপক পরিমাণ মাদক উদ্ধার॥ অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড আগামীর বাংলাদেশ চলবে জনগণের ভোটের রায়ে: তারেক রহমান ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’ হাদি হত্যা মামলা, পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল

কানাডার নির্বাচনে ফের হস্তক্ষেপ চেষ্টার অভিযোগ চীন-ভারতের বিরুদ্ধে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৬৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ২৮ এপ্রিলের আগাম নির্বাচনের বিষয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিসের (সিএসআইএস) ডেপুটি ডিরেক্টর অফ অপারেশনস ভেনেসা লয়েড বলেন, বৈরিতাপূর্ণ রাষ্ট্র শক্তি’ ক্রমবর্ধমানভাবে কৃত্রিম বুদ্ধিমত্তাকে নির্বাচনে হস্তক্ষেপ করার জন্য ব্যবহার করছে।

তিনি বলেন, ‘নির্বাচনে কানাডার গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার জন্য পিআরসি (গণপ্রজাতন্ত্রী চীন) কৃত্রিম বুদ্ধিমত্তা-সক্ষম সরঞ্জাম ব্যবহার করতে পারে।’লয়েড বলেন, চীন তার স্বার্থ রক্ষায় তাদের মতো করে ন্যারেটিভ (আখ্যান) প্রচারের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারে বলে তাদের আশঙ্কা। বিশেষ করে কানাডায় চীনা জাতিগত, সাংস্কৃতিক এবং ধর্মীয় সম্প্রদায়গুলোকে ‘গোপন এবং প্রতারণামূলক’ উপায়ে লক্ষ্যবস্তু করার জন্য।
 
লয়েড আরও বলেন, ‘আমরা আরও দেখেছি যে ভারত সরকারের ভূ-রাজনৈতিক প্রভাব প্রতিষ্ঠার জন্য কানাডিয়ান সম্প্রদায় এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার ইচ্ছা এবং ক্ষমতা দুটোই আছে।’এর আগেও ভারত ও চীনের বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ আনে কানাডা। তবে আগের অভিযোগ অস্বীকার করলেও এখন পর্যন্ত নতুন অভিযোগের বিষয়ে কোনো জবাব দেয়নি এই দুই দেশ।

জানুয়ারিতে, কানাডিয়ান কমিশনের প্রতিবেদনে ‘আশঙ্কা’ প্রকাশ করা হয়, ভারত অটোয়ার নির্বাচনে কয়েকটি বিদেশি সরকারের মাধ্যমে হস্তক্ষেপ করতে পারে। তবে ভারত তা প্রত্যাখ্যান করে।
এক বিবৃতিতে, পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের অভ্যন্তরীণ বিষয়ে কানাডার হস্তক্ষেপেরও পাল্টা সমালোচনা করেছে। লয়েড অভিযোগ করেছেন, রাশিয়া এবং পাকিস্তানও কানাডার সাধারণ নির্বাচনে হস্তক্ষেপ করতে পারে।
 
২০২৩ সালের সেপ্টেম্বরে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো খালিস্তানি সন্ত্রাসী হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডে নয়াদিল্লির জড়িত থাকার অভিযোগ তোলার পর থেকে ভারত ও কানাডার মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে।
 
ভারত এই অভিযোগকে ‘অযৌক্তিক’ বলে উড়িয়ে দিয়েছে।
 
সূত্র: এনডিটিভি

 

 

কিউএনবি/আয়শা/২৫ মার্চ ২০২৫,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit