শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম
পরকীয়া ও অর্থ কেলেঙ্কারির অভিযোগে চাপে ফিফা প্রধান ইনফান্তিনো সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত দুর্গাপুরে ৪০ বোতল ভারতীয় মদসহ আটক ২ নোয়াখালীতে সিএনজিতে ১১ কেজি গাঁজা, গ্রেপ্তার ১ বড়পুকুরিয়া কয়লা খনি ঘিরে নতুন স্বপ্ন, আশার আলো দেখছে পার্বতীপুর নোয়াখালীতে ৯৭৯০ ইয়াবাসহ দুই পাচারকারী গ্রেপ্তার কাজের ঘণ্টা নয়, উৎপাদনশীলতাই হোক জাতীয় সমৃদ্ধির মাপকাঠি বিশ্বকাপে মেসিকে মেরে ফেলার ষড়যন্ত্র, বেরিয়ে এলো ভয়াবহ সব তথ্য পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড ‘পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড’ গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ ডোবায়, দুই চাচাতো ভাই পলাতক  

সড়কে গাড়ি আটকিয়ে ডাকাতি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৮৭ Time View

ডেস্ক নিউজ : নরসিংদীর মনোহরদী সড়কে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বেসরকারি নেসলে কম্পানির পিকআপ ভ্যান আটকে প্রায় তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। সোমবার সন্ধা সাড়ে ৬টার দিকে মনোহরদী-ড্রেমেরঘাট আঞ্চলিক সড়কের গজারিয়া স্লুইসগেটে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী গাড়ির চালক জানান, সকালে মনোহরদী বাসস্ট্যান্ড সংলগ্ন পরিবেশকের গুদাম থেকে পণ্য বোঝাই পিকআপ নিয়ে বের হন তিনি। চালাকচর, চকবাজার ও নোয়াকান্দী বাজারে বিক্রি শেষে মনোহরদী ফিরছিল তারা। লেবুতলা ইউনিয়নের গজারিয়া স্লুইসগেটের সামনে পৌঁছালে একটি হাইয়েস গাড়ি সড়কের মাঝে দাঁড় করিয়ে পিকআপটি আটকায়।

এ সময় হাইয়েস থেকে মুখোশ পরিহিত সাত থেকে আটজন বের হয়ে পিকআপের সামনের গ্লাসে কোপ দেয়। অন্য একজন গাড়ির দরজায় আঘাত করে খুলে ফেলে। এ সময় ভেতরে বসা দুই বিক্রয়কর্মীর সঙ্গে থাকা প্রায় তিন লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা। পরে ডাকাতদল সেখান থেকে সটকে পড়ে।

নেসলের মনোহরদী পরিবেশক কার্যালয়ের ব্যবস্থাপক মাছুম মিয়া বলেন, ‘মার্কেট থেকে মালামাল বিক্রি শেষে ফেরার পথে ডাকাতরা হামলা চালিয়ে টাকা নিয়ে চলে গেছে।’মনোহরদী থানার ওসি আব্দুল জব্বার বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ ভ্যান ও কোম্পানির লোকজনদের উদ্ধার করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। লুট হওয়া টাকা উদ্ধার করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

 

 

কিউএনবি/আয়শা/২৫ মার্চ ২০২৫,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit