বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

ইসরায়েলের প্রধান বিমানবন্দরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৭৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের প্রধান বিমানবন্দরে আবারও হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং একটি মার্কিন বিমানবাহী রণতরীতে হামলা চালানোর কথা জানিয়েছে ইয়েমেনের হুতি গোষ্ঠী।

সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে, তারা একটি ‘ফিলিস্তিন ২ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ দিয়ে বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করেছে। হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ‘অভিযানটি সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে।’ তবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগে তারা তা প্রতিহত করেছে।

এদিকে, হুথিরা আরও জানিয়েছে, তারা মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস হ্যারি ট্রুম্যান’ এবং বেশ কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজে ‘ক্ষেপণাস্ত্র এবং ড্রোন’ নিক্ষেপ করেছে। যদিও হুতিদের হামলায় কোনো ক্ষয়ক্ষতির খবর দেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র। সূত্র : আল জাজিরা ও প্রেস টিভির।

 

 

কিউএনবি/আয়শা/২৪ মার্চ ২০২৫,/রাত ৮:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit