মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

সন্দ্বীপের প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন: প্রধান উপদেষ্টা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১১৪ Time View

ডেস্ক নিউজ : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে রেমিট্যান্স পাঠিয়ে সন্দ্বীপের প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

সোমবার (২৪ মার্চ) দুপুরে চট্টগ্রামের সন্দ্বীপে ফেরি সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।

অধ্যাপক ইউনূস বলেন, সন্দ্বীপে ফেরি সার্ভিস চালু হওয়ায় এখন থেকে শিশু, অসুস্থ ব্যক্তি, বৃদ্ধ থেকে শুরু করে সবাই নিরাপত্তার সঙ্গে সাগর পারাপার হতে পারবে।

তিনি বলেন, সন্দ্বীপকে নৌবন্দর ঘোষণা, কুমিরা ও গুপ্তছড়া ঘাট উন্মুক্ত, ঢাকা-কুমিরা বাস চালু, ফেরি ঘাট এলাকায় সড়ক নির্মাণ এবং নৌপথ নিয়মিত ড্রেজিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সব উদ্যোগ বাস্তবায়ন হলে সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের ভোগান্তি কমে আসবে বলে সরকারপ্রধান প্রত্যাশা ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টা প্রত্যেককে নিজ নিজ এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

 

কিউএনবি/আয়শা/২৪ মার্চ ২০২৫,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit