সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

আশুলিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতারি বিতরণ 

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৫৩ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে আশুলিয়ায় অসহায় ও পথচারী সহ পোশাক শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করেছেন ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ। 
সোমবার আশুলিয়ার দক্ষিণ গাজিরচট আলাউদ্দিন মোড়ে এই ইফতারি বিতরণ করেন তারা। এসময় ২০০ মানুষের মাঝে ইফতার হিসেবে খাবার বিতরণ করা হয়। ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো: আবুল হোসাইন মুন্সীর উপস্থিতিতে এই কর্মসূচির আয়োজন করেন, ধামসোনা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো: আনোয়ার হোসেন। 
এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক মো: সানোয়ার হোসেন সহ অন্যান্য নেতাকর্মীরা।আয়োজিত কর্মসূচির সার্বিক সহযোগিতা করেন, সাবেক ছাত্রদল নেতা মো: ইমরান হোসাইন, রনি ও মেহেদী। 

ছাত্রদল নেতা আবুল হোসাইন মুন্সী বলেন, দেশে এখন বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বিএনপি এ দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। গত ১৭ বছরে বাংলাদেশে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্টা করতে আমাদের অনেক নেতাকর্মী শহীদ হয়েছেন। হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের মানুষ নির্বাচন চায়।নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র আরও শক্তিশালী হবে। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সকলের দোয়া ও প্রার্থনা কামনা করেন তিনি।

 

কিউএনবি/আয়শা/২৪ মার্চ ২০২৫,/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit