মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

চৌগাছায় এক গৃহবধূ ৪দিন যাবৎ নিখোঁজ,থানায় অভিযোগ

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৪৬ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় খাদিজা খাতুন নামে এক গৃহবধূ ৪ দিন যাবৎ নিখোঁজ রয়েছেন। সোমবার (২৪ মার্চ) দুপুরে এ ঘটনায় গৃহবধূর পিতা লোকমান হোসেন বাদী হয়ে চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি উপজেলার নারায়নপুর ইউনিয়নের ইলিশমারী গ্রামের বাসিন্দা।

লিখিত অভিযোগে গৃহবধূর পিতা লোকমান হোসেন বলেন, ১৩ বছর পূর্বে ধর্মমতে আমার কন্যা খাদিজা খাতুনকে চৌগাছা উপজেলার জগদিশপুর ইউনিয়নের দক্ষিণ সাগর গ্রামের মৃত সিদ্দীক আলীর ছেলে ইদ্রিস আলীর সাথে বিয়ে হয়। বিয়ের শুরু থেকেই ইদ্রিস আলী নগদ যৌতুকসহ বিভিন্ন জিনিসপত্রের জন্য মেয়েকে শারীরিক নির্যাতন করত। না দিলে মেয়েকে হত্যা ও তালাকসহ বিভিন্ন হুমকি ধামকি দিতো। মেয়ের সুখের কথাচিন্তা করে আমি সাধ্যঅনুযায়ী তার চাহিদা পুরণ করে আসছিলাম।

সম্প্রতি ইদ্রিস আলী বেপরোয়া হয়ে ওঠে। প্রতিনিয়ত মেয়েকে মারধর গালিগালাজ করত। পারিবারিক অশান্তির কারণে গত তিনমাস খাদিজা খাতুন আমার বাড়ীতে ছিল। ১৯ মার্চ সামাজিক ভাবে সালিশ বৈঠক করে তারা খাদিজা খাতুনকে নিয়ে যায়। ২১ মার্চ রাতে ইদ্রিস আমাকে মোবাইলে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে বলে মেয়েকে নিয়ে যেতে।

পরে ২২ মার্চ ভোর ৪ টা থেকে আমার মেয়েকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মেয়ের সংসার জীবনে ফাতেমা খাতুন (১১) ও সাইমা খাতুন (৩) নামে দুটি কন্যা সন্তান রয়েছে। মেয়েকে খুঁজে পেতেই আমি ২৪ মার্চ চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। চৌগাছা থানার ডিউটি অফিসার এস আই শান্ত বলেন, অভিযোগটি পেয়েছি তদন্তকারী অফিসার বিষয়টি তদন্তপুর্ব পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি আইনি প্রক্রিয়া চলমান।

 

কিউএনবি/আয়শা/২৪ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit