বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে ফাইনালে উঠবে যারা কয়েক হাজার কুর্দি যোদ্ধার ইরানে প্রবেশের দাবি, যা বললো তেহরান তুরস্কের দিকে ধেয়ে আসা ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংস করল ন্যাটো বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের ডুবে যাওয়া ইরানি জাহাজ থেকে ৮০ জনের মরদেহ উদ্ধার ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে বন্দর ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগ, যা বললো ভারত ইরানে ৫ হাজারের বেশি গোলা নিক্ষেপের দাবি ইসরায়েলের ইরানের ২০টিরও বেশি জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের ‘আমেরিকা ফার্স্ট নাকি ইসরায়েল’ প্রশ্ন ইরানি নিরাপত্তা প্রধানের আক্রমণ ছাড়া কোনো পথ ছিল না, উপসাগরীয় দেশগুলোকে ইরানের বার্তা

ইউনূস-মোদির বৈঠক এখনও অনিশ্চিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৭০ Time View

ডেস্ক নিউজ : বিমসটেকের শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক নিয়ে পত্র দিয়েছে বাংলাদেশ। তবে চার দিন পার হলেও এখনও দিল্লির কাছ থেকে ঢাকা কোনো উত্তর পায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন।

রোববার (২৩ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

দিল্লির কাছ থেকে কোনো উত্তর এসেছে কি-না জানতে চাইলে তিনি বলেন, না, এখনো কোনো উত্তর আসেনি। আমরা তো মাত্র জানালাম।

প্রধান উপদেষ্টার চীন সফরে গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভে (জিডিআই) বাংলাদেশ যুক্ত হচ্ছে কি না- জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমি নিশ্চিত নই। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জিডিআইতে যুক্ত হতে আমাদের আপত্তি নেই, তবে আমরা এর অংশ হবো কি না।

এদিন প্রধান উপদেষ্টার চীন সফর সামনে রেখে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব এম জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইয়াও ওয়েন বলেন, এই বছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হচ্ছে। এই সফর ফলপ্রসূ ও গঠনমূলক হবে বলে প্রত্যাশা করছি।

আগামী ২৬ মার্চ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তিন দিনের সফরে চীনে যাচ্ছেন।

কিউএনবি/অনিমা/২৩ মার্চ ২০২৫,/রাত ৮:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit