বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

আর্জেন্টিনা ম্যাচের আগে ব্রাজিল দলে বড় ধাক্কা, ছিটকে গেলেন কয়েকজন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৪৯ Time View

স্পোর্টস ডেস্ক : এমনিতেই নেই নেইমার জুনিয়র। তবুও, ঘরের মাঠ মানো গারিঞ্চা স্টেডিয়ামে শেষ মুহূর্তে ভিনিসিয়ুসের গোলে ২-১ ব্যবধানে জিতেছিলো ব্রাজিল। পরের ম্যাচ আর্জেন্টিনার বিপক্ষে। ওই ম্যাচের আগে বড় ধাক্কা খেলো সেলেসাওরা। ইনজুরি এবং কার্ড জটিলতায় বেশ কয়েকজন ফুটবলারকে পাচ্ছেন না তারা।

বুধবার ভোরে বুয়েন্স আয়ার্সে হবে ফুটবলের সবচেয়ে ক্ল্যাসিক লড়াই। যদিও সমর্থকদের হতাশ হতে হবে এই ম্যাচ নিয়ে। মেসি-নেইমারের কেউ নেই এই ম্যাচে। তারওপর আর্জেন্টিনা দলে নেই লওতারো মার্টিনেজ, পাওলো দিবালার মত ফুটবলার।

 

কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের ৭১ মিনিটে প্রতিপক্ষের ফুটবলার সানচেজের সঙ্গে সংঘর্ষ লেগে মাথায় আঘাত পান অ্যালিসন। ফলে মাঠ ছাড়তে হয় তাকে। বাকি সময়ে ব্রাজিলের গোলবার সামলাতে নামেন ম্যাথিয়াস বেন্তো। অন্যদিকে ২৮ মিনিটে চোটের জন‍্য মাঠ ছেড়েছিলেন ব্রাজিলের মিডফিল্ডার গার্সনও।

এছাড়া এ ম্যাচে হলুদ কার্ড দেখেছিলেন গ্যাব্রিয়েল মাগালেস ও ব্রুনো গিমারেস। লাতিন ফুটবলের নিয়মানুসারে টানা দুই ম্যাচ হলুদ কার্ড দেখলে পরের ম্যাচ এমনিতেই বহিস্কার। সে হিসেবে এ দু’জন পরের ম্যাচ তথা আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে মাঠে নামতে পারবেন না।

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য তাই নতুন চার ফুটবলারকে দলে নিয়েছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। তারা হলেন, দুই মিডফিল্ডার হোয়াও গোমেজ ও এডারসন এবং ডিফেন্ডার ভেরালদো। এছাড়া অ্যালিসনের জায়গায় নেওয়া হয়েছে গোলরক্ষক ওয়েভারটনকে।

 

কিউএনবি/আয়শা/২৩ মার্চ ২০২৫,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit