বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

যে কারণে সালমানকে প্রথম দফায় নিতে চাননি পরিচালক

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৭০ Time View

বিনোদন ডেস্ক : ঘটনা ১৯৮৯ সালের। ‘ম্যায়নে প্যার কিয়া’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের। চিত্রনাট্যকার সেলিম খানের ছেলে  সালমান। কিন্তু সেই পরিচিতি বলিউডে তার অভিষেকের পথ খুব একটা সুগম করতে পারেনি। এমনই শোনা যায় বলিপাড়ায়। 

পরিচালক সুরজ বরজাতিয়া নায়কের জন্য নতুন মুখ খুঁজছিলেন সেই সময়। তিনি খবর পেয়েছিলেন সেলিমপুত্র সালমান অভিনয় দুনিয়ায় পা রাখতে চলেছেন। প্রাথমিকভাবে সুরজের মনে হয়েছিল— কেন সেলিমের পুত্র আমাদের সঙ্গে কাজ করবেন? কিন্তু প্রথম দর্শনে সালমানকে নিয়ে বিরূপ মনোভাব হয়েছিল পরিচালকের।

পরিচালক বলেন, সালমান বেঁটেখাটো মানুষ। একদমই নায়কসুলভ চেহারা নয়। কিন্তু সালমানের সিনেমা দেখার পর তার ভাবনায় বদল আসে। তিনি বলেন, আমি যখন ওর সিনেমা দেখলাম, অসামান্য। ক্যামেরায় উপস্থিতি ঠিকঠাক হলে আর কিছু প্রয়োজন নেই। তার পর ধীরে ধীরে চিত্রনাট্য পড়া শুরু হয়। 

সুরজ বলেন, হাত মেলালাম আমরা। স্থির করলাম, জম্পেশ করে সিনেমাটা বানাব। কিন্তু তার পর আরও বড় বিপত্তি। সালমানের কণ্ঠে কোনো তীব্রতা ছিল না। নাচ ঠিকঠাক হচ্ছিল না। কিন্তু যখন সালমানকে চেয়ারে বসিয়ে হাতে গিটার তুলে দেন, তখন সুরজ উপলব্ধি করেন নায়কের স্টাইল এমনই হওয়া উচিত। এমন নায়কই চেয়েছিলেন সুরজ।

কিন্তু তারপরও চূড়ান্ত করেননি সালমানকে। সালমান নিজেও কয়েকজনকে পাঠিয়েছিলেন সুরজের কাছে। সালমানের পরিবর্তে তাদের যেন নির্বাচন করা হয়। এদিকে সুরজ ভাবছিলেন সালমানের মতো ব্যক্তিত্বকে কীভাবে না করবেন। এই দোলাচলের মধ্যেই সুরজের পরিচালনায় অবশেষে সেই সিনেমার হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ করেন সালমান।

 

 

কিউএনবি/আয়শা/২৩ মার্চ ২০২৫,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit