বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

ইয়েমেনের আল-হোদেইদা বিমানবন্দরে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৬৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের হুথি বিদ্রোহী নিয়ন্ত্রিত গণমাধ্যম জানিয়েছে, দেশটির আল-হোদেইদা বিমানবন্দরে শনিবার যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। এক সপ্তাহ আগে ওয়াশিংটন বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যাপক হামলা চালানোর ঘোষণা দেয়। সানা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

হুথি নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভি হোদেইদা বিমানবন্দরে হামলাকে ‘আমেরিকান আগ্রাসন’ বলে অভিহিত করেছে। চ্যানেলটি জানায়, লোহিত সাগর উপকূলে হোদেইদা বিমানবন্দর লক্ষ্য করে তিনবার হামলা চালানো হয়েছে। 

বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড বিদ্রোহীদের বিরুদ্ধে ‘অবিরাম অভিযান’ চালানোর তথ্য নিশ্চিত করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের ধ্বংস করার হুমকি দেয়। পরে বুধবার থেকে শুক্রবারের মধ্যে ইরান-সমর্থিত বিদ্রোহীদের টেলিভিশন চ্যানেলটি বিমানবন্দরে হামলার তথ্য দেয়।

১৫ মার্চ মার্কিন যুক্তরাষ্ট্র একটি ধারাবাহিক বিমান হামলার ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, এসব হামলায় সিনিয়র হুথি নেতারা নিহত হয়েছেন। বিদ্রোহীদের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওইদিন ইয়েমেনে ৫৩ জন নিহত হয়েছেন।

লোহিত সাগরে চলাচলকারী সব ইসরাইলি জাহাজের ওপর হুথি বিদ্রোহীদের নতুন করে হামলার হুমকির পরই যুক্তরাষ্ট্র হুথি স্থাপনা লক্ষ্য করে হামলা চালাতে শুরু করে। ট্রাম্প ক্ষমতায় ফিরে আসার পর প্রথম যুক্তরাষ্ট্র এই ধরনের হামলা চালাচ্ছে। -বাসস

কিউএনবি/অনিমা/২৩ মার্চ ২০২৫,/সকাল ১১:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit