মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

এস আলম, সামিটসহ আওয়ামী দোসরদের দেশে এনে বিচার দাবি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১২৬ Time View

ডেস্ক নিউজ : এস আলম ও সামিটসহ আওয়ামী দোসরদের গ্রেফতারের দাবি জানিয়েছেন ভাসানী অনুসারি পরিষদের সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবলু। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এস আলম, সামিট গ্রুপসহ ফ্যাসিবাদের দোসর চিহ্নিত লুটেরা ও অর্থ পাচারকারীদের অবৈধ সম্পদ রাষ্ট্রের মালিকানায় নেওয়া এবং ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আয়োজিত গণসমাবেশে সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

শেখ রফিকুল বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং স্বৈরশাসক হাসিনার দোসরদের সম্পত্তি রাষ্ট্রীয় সম্পত্তি হিসাবে অবিলম্বে ঘোষণা দিতে হবে। তা না হলে আমরা প্রয়োজনে ভাসানীর নির্দেশিত পথে যমুনা ঘেরাও’র কর্মসূচি দেব। নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে অবিলম্বে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা আর কিছুই করতে পারবেন না। গত আট মাসে আপনারা কিছুই করতে পারেননি। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারেননি। দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে আনতে পারেননি।

এমনকি নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে পারেননি। এইজন্য দেশের মানুষ লড়াই সংগ্রাম করেছে বলে প্রশ্ন রাখেন তিনি।  রফিকুল বলেন, হাসিনার দোসর বিদেশে যারা অবস্থান করছে ইন্টারপোলের মাধ্যমে তাদের দেশে নিয়ে আসেন। বিচারের কাঠগড়ায় দাঁড় করান।সমাবেশ শেষে ভাসানী অনুসারী পরিষদের নেতাকর্মীরা একটি মিছিল বের করে যা বিজয়নগরে গিয়ে শেষ হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৩ মার্চ ২০২৫,/রাত ১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit