রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

বৃষ্টিতে ভেসে গেল দুই ম্যাচ, অন্য ম্যাচে শ্বাসরুদ্ধকর জয় পারটেক্সের

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৯০ Time View

স্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সপ্তম রাউন্ডের শেষ দিনে তিন ম্যাচের দুটিই বৃষ্টিতে ভেসে গেছে। বিকেএসপির ৩ নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্স এবং ব্রাদার্স ইউনিয়ন ও ৪ নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জ এবং গুলশান ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচগুলো পরিত্যক্ত হয়েছে।

তবে মিরপুরের হোম অব ক্রিকেটে পারটেক্স স্পোর্টিং ক্লাব এবং অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচ উত্তাপ ছড়িয়েছে বেশ। দিনের শুরুতে আগে ব্যাট করতে নেমেছিল ইমরুল কায়েসের অগ্রণী ব্যাংক। তবে নির্ধারিত ৫০ ওভার শেষে সব উইকেট হারিয়ে তারা স্কোরবোর্ডে জমা করে মোটে ২১৮ রান।

দলের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন মার্শাল আয়ুব। এছাড়া ৩১ রান করেন সাদমান ইসলাম, শুভাগত হোম করেন ২৭ রান। পারটেক্সের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন নাইম ইসলাম জুনিয়র।

কিন্তু এই সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও খাবি খেয়েছে পারটেক্স। ব্যাটিংয়ে নেমে শুরুতেই ২ উইকেট হারিয়ে বসে তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দলটির ভাগ্য একপর্যায়ে পেন্ডুলামের মতো দুলতে থাকে।

শেষ ওভারে তাদের প্রয়োজন ছিল ১০ রান। তবে মোহাম্মদ রাকিবের দুই চারে শেষ পর্যন্ত ১ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় পারটেক্স। শেষ পর্যন্ত ৮০ রানে অপরাজিত থাকেন রাকিব। অগ্রণীর হয়ে ২টি করে উইকেট সংগ্রহ করেন আরিফ আহমেদ, নাইম হাসান।

 

 

কিউএনবি/আয়শা/২২ মার্চ ২০২৫,/রাত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit