মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ।

ছোট ছেলে বীরকে নিয়ে আবেগঘন বার্তা শাকিবের

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৫৬ Time View

বিনোদন ডেস্ক : পাঁচ বছরে পা রাখল শাকিব-বুবলীর ছেলে শেহজাদ খান বীর। যদিও বুবলী তার জীবনে এখন অতীত। তবে ছেলেদের বিষয়ে নায়ক সবসময় খুবই সচেতন। গতকাল দুপুরে বীরের সঙ্গে তোলা এক পুরানো ছবি ফেসবুকে প্রকাশ করে বীরের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শাকিব।

শাকিব খান লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার ছোট্ট রাজকুমার। বড় হয়ে একজন সত্যিকারের ভালো মানুষ হও। মহান আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি, পৃথিবীর সব সুখ আর সফলতাকে যেন তুমি স্পর্শ করতে পারো তোমার জীবনে। মনে রেখো, যখনই তোমার আমাকে প্রয়োজন হবে, আমি সবসময় তোমার পাশে আছি, ভালোবাসি!’

সেই পোস্টে শাকিব খানের অসংখ্য ভক্ত অনুরাগীরা বীরকে জন্মদিনের শুভেচ্ছা জানান। তার ভবিষ্যতের জন্যও মঙ্গল কামনা করেন তারা। শাকিব খানের ছোট পুত্র সন্তান শেহজাদ খান বীরের জন্ম ২০২০ সালে ২১ মার্চ। ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খান ও শবনম বুবলীর বিয়ে হয়। তবে দুই তারকার গন্তব্য এখন আলাদা। 
 

 

 

কিউএনবি/আয়শা/২২ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৬:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit