শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর আত্রাইয়ে কলেজ ছাত্রকে অপহরণ করে হত্যার চেষ্টা, আইফোন ছিনতাই যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশের হার প্রধানমন্ত্রীর সঙ্গে এআইআইবি প্রতিনিধি দলের সাক্ষাৎ দেশের সব পরীক্ষা নকলমুক্ত হবেই: শিক্ষামন্ত্রী রেড কার্পেটে স্ত্রীর সঙ্গে হাঁটতে ভয় লাগে: অভিষেক প্রধানমন্ত্রীর পুরোনো বক্তব্য নিয়ে হাসনাতের পোস্ট ইরান থেকে ভারতের তেল আমদানিতে নেই কোনো বাধা ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় মার্কিন-ইসরাইলি হামলা স্বপ্নের মতো মনে হচ্ছে, জেগে উঠতে চাই না: লাক্স সুপারস্টার বর্ণিতা

ইতালীয় উপকূলে নৌকাডুবিতে নিহত ৬, নিখোঁজ ৪০

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৭৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইতালীয় দ্বীপ ল্যাম্পেডুসার কাছে একটি নৌকাডুবির ঘটনায় ৬ জন অভিবাসনপ্রত্যাশী নিহত ও ৪০ জন নিখোঁজ রয়েছেন। বুধবার জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাতের ঘটনায় ইতালীয় উপকূলরক্ষী বাহিনী এখন পর্যন্ত ১০ জনকে উদ্ধার করেছে ও বুধবার ভোরে জীবিতদের সন্ধানে পুনরায় অনুসন্ধান শুরু করেছে।

বেঁচে যাওয়া ব্যক্তিরা উদ্ধারকারীদের জানিয়েছেন, ৫৬ জন অভিবাসনপ্রত্যাশীদের একটি দল খারাপ আবহাওয়ার কারণে পানিতে পড়ে যান। তিউনিসিয়া থেকে একটি ডিঙ্গি নৌকায় করে রওনা হয়েছিলেন তারা।

পূর্ব ভূমধ্যসাগরীয় অভিবাসন রুট পেরিয়ে ২০২৩ সালে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করা অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা ছিল ৪১ হাজার ৫৮৪। তার আগের বছর, অর্থাৎ ২০২২ সালে এই সংখ্যাটি ছিল ১২ হাজার ৭৫৮ জন।

পূর্ব ভূমধ্যসাগরীয় রুটে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে সাইপ্রাস ও গ্রিস। মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকার বিভিন্ন দেশ থেকে যাওয়া অভিবাসনপ্রত্যাশীরা এই রুটে ইউরোপে পৌঁছাতে চান। তবে, অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে অনেকে গ্রিসের দক্ষিণাঞ্চল হয়ে ইতালি পৌঁছানোরও চেষ্টা করেন৷

 

কিউএনবি/আয়শা/১৯ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit