বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম
পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ঘরে বসেই তৈরি করুন সুস্বাদু রেশমি জিলাপি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৬৪ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ইফতারিতে জিলাপি অন্যতম জনপ্রিয় একটি আইটেম। বিশেষ করে রেশমি জিলাপি, যা কমবেশি সবাই পছন্দ করেন। ছোলা-মুড়ির সাথে মিশিয়ে খেলে এটি অসাধারণ স্বাদ যোগ করে। তবে বাজারের নামকরা রেস্টুরেন্টগুলোতে রেশমি জিলাপির দাম বেশ চড়া, যা হাজার টাকা কেজি পর্যন্তও হয়।

চলুন জেনে নেওয়া যাক সহজ রেসিপিটি!

উপকরণ

১. ১ কাপ ময়দা

২. ২ টেবিল চামচ টক দই

৩. ৪-৬ টেবিল চামচ পানি

৪. ১ চা চামচ বেকিং পাউডার

৫. সামান্য জর্দার রং

৬. ভাজার জন্য তেল

৭. সিরার জন্য ২ কাপ চিনি

৮. ১টি এলাচ

৯. সামান্য ঘি

পদ্ধতি

জিলাপি তৈরির আগে প্রথমেই সিরা তৈরি করে নিন। এজন্য একটি পরিষ্কার হাঁড়িতে পানি ও চিনি মাঝারি আঁচে জ্বাল দিতে হবে। এবার তাতে এলাচ দিয়ে দিন। মেশান কয়েক ফোঁটা ঘি। সিরা ঘন হয়ে এলে চুলা বন্ধ করে দিন।

জিলাপি তৈরির জন্য শুকনো ময়দার সঙ্গে বেকিং পাউডার মিশিয়ে নিন। এবার দই ভালোভাবে ফেটিয়ে ময়দার মিশ্রণে মিশিয়ে নিন। মিশ্রণে অল্প অল্প করে পানি মেশাতে থাকুন। ব্যাটার খুব বেশি পাতলা বা ঘন হবে না। এবার শক্ত কোনো প্যাকেটের কোণা কেটে কিংবা পানির বোতলের মুখ ছিদ্র করে তাতে ব্যাটার ভরে নিন।

কড়াইয়ে তেল গরম হতে দিন। খেয়াল রাখবেন যেন উত্তপ্ত গরম হয়ে না যায়। তাহলে জিলাপি তৈরির আগেই পুড়ে যাবে। এবার গরম তেলে জিলাপির প্যাঁচ দিয়ে ছাড়ুন। দুই পিঠ ভালোভাবে ভেজে তুলুন। জিলাপিগুলো হালকা গরম থাকা অবস্থায় সিরায় ৩-৪ মিনিট ভিজিয়ে তুলে নিন। এবার পরিবেশনের জন্য তৈরি সুস্বাদু রেশমি জিলাপি।

 

 

কিউএনবি/আয়শা/১৯ মার্চ ২০২৫,/বিকাল ৫:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit