বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম
পুতিনের তেল নাকি ট্রাম্পের ছাড়—কোন দিকে ঝুঁকবে ভারত? বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে ৯ম পে-স্কেল বেতন কমিশনের রিপোর্ট বাস্তবায়নের দাবীতে শ্রমিক ও কর্মচারীদের বিক্ষোভ॥ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) সীমান্তে অভিযান চালিয়ে ০২টি বিদেশী ওয়ান শুটার গান এবং ০৪ রাউন্ড গুলি ও ব্যাপক পরিমাণ মাদক উদ্ধার॥ অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড আগামীর বাংলাদেশ চলবে জনগণের ভোটের রায়ে: তারেক রহমান ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’ হাদি হত্যা মামলা, পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট বিমানের সেই এমডি শফিকুরের নিয়োগ বাতিল মৌলভীবাজারের বড়লেখায় অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

৬০ কোটির গুঞ্জন, ধনশ্রীকে কত টাকা খোরপোষ দিচ্ছেন চাহাল

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৬৭ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মার দাম্পত্য জীবন বেশি দিন টিকেনি। ২০২০ সালের ডিসেম্বরে তাদের বিয়ে, ২০২২ সালের জুনে আলাদা হয়ে যান তারা। তাদের দাম্পত্য জীবনের পথ চলা ১৯ মাসের। তারকা দম্পতি সেপারেশনে যাওয়ার পর থেকেই গুঞ্জন রটে, খোরপোষ বাবদ ধনশ্রীকে কত টাকা দিচ্ছেন চাহাল! গুঞ্জন রটে ৬০ কোটি টাকার। কিন্তু সত্যিটা হলো ৪ কোটি ৭৫ লাখ। 

বুধবার ছিল যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী ভার্মার বিবাহ বিচ্ছেদের মামলার শুনানি। এদিন মুম্বাইয়ের হাইকোর্টের পক্ষ থেকে ফ্যামিলি কোর্টকে নির্দেশ দেওয়া হয়েছে চাহাল-ধনশ্রীর ডিভোর্সের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য। এটার প্রধান কারণ হল আইপিএলের মৌসুম শুরু হচ্ছে। 

গত আড়াই বছর ধরে ধনশ্রী এবং চাহাল আলাদা থাকছেন। তাই তারা কোর্টের কাছে আবেদন করেছেন যাতে হিন্দু ম্যারেজ আইন ১৩ বি ধারা অনুযায়ী ছয় মাসের কুলিং পিরিয়ড ছাড়া, তাদের বিয়ে আর কোনও ভাবে টিকিয়ে রাখা যায় কিনা সেটা বোঝার সময় না দিয়েই যেন বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।

বিচারক মাধব জামদার ফ্যামিলি কোর্টকে নির্দেশ দিয়েছেন যাতে তাদের এই বিবাহ বিচ্ছেদের বিষয়ে আগামী বৃহস্পতিবার সিদ্ধান্ত জানায়। শুধু তাই নয় কোর্ট এক্ষেত্রে তাদের আলাদা থাকার বিষয়টাও নজর রেখেছে। দুই পক্ষই খোরপোষ নিয়ে মধ্যস্থতায় এসেছে।

বার অ্যান্ড বেঞ্চের পক্ষ জানানো হয়েছে বিবাহ বিচ্ছেদের পর খোরপোষ হিসেবে ধনশ্রী ভার্মাকে যুজেন্দ্র চাহাল ৪ কোটি ৭৫ লাখ টাকা দেবেন। শুনানির সময় যুজবেন্দ্র চাহাল ২ কোটি ৩৭ লাখ টাকা দিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৯ মার্চ ২০২৫,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit