বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম
শাকিব নাকি দেব—কে বেশি সিরিয়াস, জানালেন জ্যোতির্ময়ী বিএনপির রাজনীতি হলো সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি : ডা. জুবাইদা রহমান ফেসবুক-ইউটিউবে নির্বাচনি প্রচারণা নিয়ে ইসির জরুরি নির্দেশ ৩ লাখ ২৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম নির্বাচনি প্রচারণা নিয়ে দল ও প্রার্থীদের ইসির নতুন নির্দেশনা আশুলিয়ায় যুবদলের উদ্যোগে ধানের শীষের প্রচার-প্রচারণা  সারাদেশে নারী কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চৌগাছায় মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পুতিনের তেল নাকি ট্রাম্পের ছাড়—কোন দিকে ঝুঁকবে ভারত?

চৈত্রের দুপুরে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৮৮ Time View

ডেস্ক নিউজ : বেশ কিছু দিন ধরেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গরম পড়ছে। দেশের ১৩ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহও। বাতাসের জলীয় বাষ্পের আধিক্য থাকায় অস্বস্তি বিরাজ করছে জনজীবনে। এর মাঝে চৈত্রের দুপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি স্বস্তি দিয়েছে জনজীবনে। এমন অবস্থায় কয়েক দিনের গরমের পর বৃষ্টি নেমেছে রাজধানীতে। এতে জনমনে কিছুটা স্বস্তি মিলেছে।

সোমবার (১৭ মার্চ) সকাল থেকে রোদ উঠলেও দুপুর ২টা থেকে মেঘাচ্ছন্ন হতে থাকে রাজধানীর আকাশ। দুপুর আড়াইটা থেকে ঠান্ডা বাতাসের সঙ্গে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বিকেল ৩টার পর থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ঝরতে থাকে। তীব্র গরমের পর এমন বৃষ্টিতে স্বস্তির কথা জানিয়েছেন কেউ কেউ।

এদিকে আবহাওয়া দফতরের তথ্যমতে, মঙ্গলবার (১৮ মার্চ) থেকে সারা দেশে তাপমাত্রা কিছুটা কমতে পারে। এছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতেও বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবাহওয়া অফিস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী কয়েক দিন ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা এবং সিলেট বিভাগের দুয়েক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

কিউএনবি/অনিমা/১৭ মার্চ ২০২৫,/বিকাল ৪:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit