বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১০ অপরাহ্ন

ইরাকে আইএস নেতা নিহত, বললেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৬৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) একজন নেতা নিহত হয়েছেন।

ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় এই তথ্য জানিয়েছেন। তিনি লিখেছেন, “আজ (বৃহস্পতিবার) ইরাকে আইএসআইএস’র পলাতক নেতা নিহত হয়েছেন। আমাদের সাহসী যোদ্ধারা তাকে নিরলসভাবে তাড়া করে বেড়াচ্ছিলেন।”

তিনি আরও উল্লেখ করেন, “অভিযানটি ইরাক সরকার এবং ইরাকি কুর্দিস্তানের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিচালিত হয়েছে।”

এর আগে ১৪ মার্চ ইরাকি প্রধানমন্ত্রী এবং কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ শিয়া আল-সুদানি ইসলামিক স্টেটের নেতা আবু খাদিজাকে হত্যা করার কথা ঘোষণা করেন। 

তার মতে, আন্তর্জাতিক জোট বাহিনীর সহায়তায় ইরাকি নিরাপত্তা বাহিনী এই অভিযান পরিচালনা করেছে।

মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম)ও আবু খাদিজার বিরুদ্ধে যৌথ হামলার কথা জানিয়েছে।  মার্কিন সেনারা ডিএনএ ম্যাচিং ব্যবহার করে খাদিজার পরিচয় নিশ্চিত করতে সক্ষম হন।

সেন্টকম এক্স-এ এক বার্তায় উল্লেখ করেন, নিহত সন্ত্রাসী বিশ্বজুড়ে ইসলামিক স্টেটের সন্ত্রাসী হামলার রসদ সরবরাহ এবং পরিকল্পনার জন্য দায়ী ছিল। অভিযানে অন্য একজন জঙ্গিও নিহত হয়েছে, যার পরিচয় প্রকাশ করা হয়নি বলে জানা গেছে।

২০১৪ সালের গ্রীষ্মে ইসলামিক স্টেটের জঙ্গিরা ইরাকের প্রায় এক-তৃতীয়াংশ ভূখণ্ড দখল করে নেয়। ২০১৫ সালে আন্তর্জাতিক জোটের সহায়তায় ইরাকি সরকারি বাহিনী সেই অঞ্চলগুলো মুক্ত করার জন্য একটি বড় অভিযান শুরু করে। ২০১৭ সালের ডিসেম্বরে তৎকালীন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি ইসলামিক স্টেটের সম্পূর্ণ পরাজয় ঘোষণা করেন।

তবে, নিরাপত্তা সংস্থাগুলো এখনও দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসীদের ধ্বংস করার জন্য। আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসী সদস্যরা আইন প্রয়োগকারী কর্মকর্তা, সামরিক বাহিনী এবং বেসামরিক নাগরিকদের ওপর আক্রমণ চালিয়ে আসছে। সূত্র: বিবিসি, তাস

কিউএনবি/অনিমা/১৫ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit