সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার ৩১ জেলায় ৮০ প্রতিষ্ঠানকে ভোক্তার অভিযান, জরিমানা ইরান নিয়ে আইজেনকটের বক্তব্যে ক্ষুব্ধ নেতানিয়াহু ‘গুপ্তচর’ কেলেঙ্কারির ১১ দিন পর ফের এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং বোলারদের সুবিধা ফেরাতে আইসিসির কাছে যে দাবি তুললেন গিল পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি কাঠামো নিয়ে ঐকমত্য হয়নি মালিক-শ্রমিকপক্ষ আন্তর্জাতিক ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের সেরা ১০ ইনিংস রাজনৈতিক সংকট ব্যবস্থাপনা চৌগাছায় নবাগত ওসি মেহেদী হাসানের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় আশুলিয়ায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

চৌগাছায় কপোতাক্ষ নদের পাড় দখল করে চাষাবাদের অভিযোগ

এম এ রহিম, চৌগাছা (যশোর)
  • Update Time : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১৫৯ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় কপোতাক্ষ নদের পাড় দখল করে চাষাবাদ চালিয়ে যাচ্ছেন আনিছুর রহমান ওরফে ড্যানি আনিছ নামে এক ব্যক্তি। অভিযোগ উঠেছে, তিনি আনুমানিক তিন বিঘার বেশি জায়গা অবৈধভাবে দখল করে সেখানে ধান চাষের পাশাপাশি লাউ, কলাসহ বিভিন্ন সবজি চাষ করছেন। শুক্রবার (১৪ মার্চ) সরেজমিনে নদের চৌগাছা মাছবাজার এলাকায় গিয়ে এ তথ্যের সত্যতা পাওয়া যায়। দেখা গেছে পৌর শহরের কপোতাক্ষ ব্রীজের দক্ষিণ পাশে বাবু ঘাট এলাকায় নদের পাড়ে ধানসহ বিভিন্ন ফসলের আবাদকরা হয়েছে। এলাকাবাসী ও নদের পাড়ে বসবাসকারী সামাউল হোসেন ও জহির হোসেন জানান, দীর্ঘদিন ধরে আনিছুর রহমান নদের পাড়ের এই জমি দখল করে রেখেছেন। এতে নদী তীরবর্তী এলাকায় বসবাসকারী সাধারণ মানুষ ও নদীতে কাজ করা ব্যক্তিরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। সরকারি ভাবে খনন করা নদের পাড় কেটে সমতল করায় মাটি নদের গর্বে চলে যাচ্ছে। ফলে কোটি কাটা ব্যায়ে খনন করা নদ আবারো পলি জমে ভরাট হতে বসেছে। এতে নদের পানি স্বাভাবিক চলা চলে বিঘœ হচ্ছে। শুধু দখল নয়। স্থানীয়দের দাবি, আশপাশের বস্তিবাসীদের কেউ নদের এ লাকায় গোসল করতেও নামতে পারছেন না। তারা নামতে গেলে তাদের সঙ্গে আনিছুর রহমান খারাপ আচরণ করেন।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, ্য়ঁড়ঃ;নদীর জায়গা দখল করে তিনি নিজের খেয়ালখুশি মতো ব্যবহার করছেন। কেউ কিছু বলতে গেলে উল্টো গালিগালাজ করেন। সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।্য়ঁড়ঃ; নদ পাড়ের এই জায়গা দখলমুক্ত করার দাবি তুলেছেন এলাকাবাসী। তারা স্থানীয় প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে কপোতাক্ষ নদ ও এর আশপাশের পরিবেশ রক্ষায় জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে ভবিষ্যতে আরও বড় সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে অভিযুক্ত আনিছুর রহমানের সাথে মুঠোফোনে কথা বললে ঘটনা স্বীকার করে তিনি বলেন, ্য়ঁড়ঃ;খালি জায়গা পড়ে থাকার কারণে আমি সেখানে ধান চাষ করছি। তবে যদি ভবিষ্যতে প্রশাসন নদের পাড় পরিষ্কার করার উদ্যোগ নেয়, তাহলে আমি চাষ বন্ধ করে দেব। এ জায়গাটি তো আর আমার বাপের স¤পত্তি নয়।্য়ঁড়ঃ; চৌগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তাসমিন জাহান বলেন, এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। 

কিউএনবি/অনিমা/১৪ মার্চ ২০২৫,/রাত ৯:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit