বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না, নতুন নিয়মের ঘোষণা দিল ইরান শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসিয়ে গ্রুপসেরা বাংলাদেশ বলিউড তারকাদের ভিড় এড়ানোর পরামর্শ পুলিশের সুন্দরবনে কমছে, বাজারে বাড়ছে ‘খাঁটি’ মধুর বাণিজ্য উচ্চমাধ্যমিকের সনদ অবৈধ, ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ ডাবল সেঞ্চুরির পুরস্কার পেলেন হৃদয় আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন হলে ইসরাইলে গৃহযুদ্ধের হুঁশিয়ারি আইএমএফের সঙ্গে আলোচনা চলছে, জানুয়ারিতে হবে অগ্রগতি: অর্থমন্ত্রী নেতানিয়াহুর মতো চেহারাই ‘কাল হলো’ ইরানি ব্যবসায়ীর সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে জামায়াত আমির বললেন, ‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না’

আইএমওতে স্থায়ী প্রতিনিধি হিসেবে আবিদা ইসলামের পরিচয়পত্র পেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৯২ Time View

ডেস্ক নিউজ : যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)-তে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে তার পরিচয়পত্র পেশ করেছেন।

লন্ডনে আইএমও সদরদপ্তরে আয়োজিত অনুষ্ঠানে তিনি সংস্থার মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজ-এর কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র জমা দেন।

পরে তিনি মহাসচিবের সঙ্গে বৈঠক করেন এবং বাংলাদেশ ও আইএমও-এর মধ্যে সামুদ্রিক খাতে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

আবিদা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে নিরাপদ, সুরক্ষিত ও পরিবেশবান্ধব জাহাজ চলাচল নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

আইএমও মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজ বাংলাদেশকে টেকসই সামুদ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য প্রশংসা করেন এবং অন্যান্য দেশকেও এ ক্ষেত্রে বাংলাদেশকে অনুসরণ করার আহ্বান জানান।

কিউএনবি/অনিমা/১৪ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit