শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

পুঁজিবাজার উন্নয়নে সবাইকে একত্রে কাজ করতে হবে: বিএসইসি চেয়ারম্যান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১৭৬ Time View

ডেস্ক নিউজ : বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেছেন, দেশের পুঁজিবাজার উন্নয়নে আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলে একত্রে কাজ করতে হবে। অর্থনীতির উন্নয়নে পুঁজিবাজারকে এগিয়ে নিতে হবে।

শুক্রবার রাজধানীর ঢাকা ক্লাবে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিএমজেএফ’র সভাপতি গোলাম সামদানি ভুইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) অধ্যাপক আবু আহমেদ, বিএসইসির কমিশনার আলী আকবর, ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম, ঢাকা স্টকের চেয়ারম্যান ড. মোমিনুল ইসলাম, চট্টগ্রাম ষ্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান।

রাশেদ মাকসুদ বলেন, আমাদের জীবনে রজমানকে কাজে লাগাবো। সংযমের সাথে আমাদের জীবনকে সাজাতে হবে। রমজানের শিক্ষাকে যদি কাজে লাগাতে পারি তাহলে আমরা লাভবান হবো।

কিউএনবি/অনিমা/১৪ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit