রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউস কেন চরম অস্বস্তিতে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা ফরাসি মেয়র ও আর্চবিশপের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা বৃষ্টির জেরে বিশৃঙ্খলা, সংকীর্ণ রাস্তা ও অন্ধকারে ঘটে গেল ভয়াবহ ট্র্যাজেডি ফ্রান্সজুড়ে বিক্ষোভের দাবানল কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু

মাত্র ৯ মিনিটেই শেষ পশ্চিমাঞ্চলের বেশিরভাগ ট্রেনের টিকিট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৬০ Time View

ডেস্ক নিউজ : ঈদুল ফিতর উপলক্ষ্যে ট্রেনে ঈদ যাত্রার প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে সকাল আটটায়। এ সময় বিক্রি করা হয় পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট। টিকেট বিক্রি শুরুর প্রথম ৯ মিনিটের মধ্যেই এই অঞ্চলের বেশিরভাগ অগ্রিম টিকিট শেষ হয়ে গেছে। বাকি ট্রেনগুলোর ৪/৫টি করে টিকিট এখনো অনলাইনে পাওয়া যাচ্ছে।

শুক্রবার (১৪ মার্চ) সকাল ৯টায় রেলের টিকিট বিক্রির ওয়েবসাইটে দেখা যায়, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম অভিমুখী কোনো ট্রেনের টিকিট অবশিষ্ট নেই। তবে, ওই সময় পর্যন্ত পঞ্চগড়, লালমনিরহাট, পার্বতীপুর ও রাজশাহীগামী ট্রেনের টিকিট অবশিষ্ট ছিল। সকাল ১১টার দিকে মোটামুটি সব অঞ্চলের ট্রেনের টিকিটই শেষ হয়ে গেছে। এর ফাঁকেও একটি দুটি ট্রেনের টিকিট মাঝেমধ্যে দেখাচ্ছে।

এদিকে ১৪ মার্চ দেওয়া হয়েছে আগামী ২৪ মার্চের অগ্রিম টিকিট। অর্থাৎ আজকে টিকিট কাটলে ২৪ তারিখে ট্রেনে ঈদ যাত্রা করতে পারবে যাত্রীরা।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন বলেন, ঢাকা থেকে পশ্চিমাঞ্চল এবং পূর্বাঞ্চলে চলাচল করা ৪৩টি আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হবে আজ। সবমিলিয়ে প্রায় ৩৩ হাজার ২৫৭টি টিকিট বিক্রি হবে অনলাইনে। এর মধ্যে শুক্রবার সকাল আটটা থেকে পশ্চিমাঞ্চলের ২০টি আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। এ অঞ্চলের ট্রেনে প্রায় ১৭ হাজারের মতো টিকিট রয়েছে। টিকিট বিক্রির আট থেকে নয় মিনিটের মধ্যে মোটামুটি টিকিট শেষ হয়ে গেছে। যাত্রীদের চাহিদার তুলনায় টিকিটের সংখ্যা কম হলে সবাই টিকিট পাচ্ছে না। এদিকে শুক্রবার দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে অনলাইনে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল ১৫ মার্চ বিক্রি করা হবে ২৫ মার্চের অগ্রিম টিকিট। পর্যায়ক্রমে ২৬ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৬ মার্চ। ২৭ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৭ মার্চ। ২৮ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৮ মার্চ। ২৯ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৯ মার্চ এবং ৩০ মার্চের টিকিট বিক্রি করা হবে ২০ মার্চ।

কিউএনবি/অনিমা/১৪ মার্চ ২০২৫,/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit