বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের চিঠি: বোয়িংয়ের আড়ালে বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের নতুন ভূরাজনৈতিক সমীকরণ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী হোয়াটসঅ্যাপে এআই দিয়ে তৈরি ছবি-ভিডিও চেনাতে আসছে নতুন ফিচার রাজা চার্লসকে স্বাক্ষরিত ব্যাট উপহার দিলেন বাবর আজম প্রধানমন্ত্রী তার সুবিধামতো সময়ে ভারতে যাবেন: চিফ হুইপ পাকিস্তানকে ‘দুর্বল দল’ বলায় দুঃখ প্রকাশ ব্রডের মাঝ আকাশে অসুস্থ পাইলট, বিপদ সংকেত পাঠিয়ে নামল ইন্ডিগোর বিমান বিচ্ছেদের পর কার কাছে ফিরেছেন খুশি কাপুর, কে তিনি? মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে কী বিষয়ে আলোচনা হলো জামায়াত আমিরের অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত এলিনা শাম্মী

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা কুয়েট শিক্ষার্থীদের

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৯৭ Time View

ডেস্ক নিউজ : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করার পরও শিক্ষার্থীবান্ধব প্রশাসন, হামলার বিচার, নিরাপত্তা নিশ্চিত করাসহ সকল যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

আজ বুধবার সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা বলেন, কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি অর্ডিন্যান্সে যোগ করা শিক্ষার্থীদের আন্দোলনের একটি সফলতা। তবে এই আইন কতটা কার্যকর তা নিয়ে আমরা এখনো অনিশ্চিত। গত ২৯ জানুয়ারি কুয়েট ছাত্রদলের ফ্রন্ট, ভয়েজ অব কুয়েটের বিরুদ্ধে কথা বলায় ভিসি অফিসে কর্মরত সেকশন অফিসার মো. ইমদাদ মোড়ল এক শিক্ষার্থীর হাত থেকে মাইক কেড়ে নেন। এছাড়া কুয়েট প্রশাসনের প্রহসনমূলক অজ্ঞাতনামা মামলা ও তদন্ত কমিটি নিয়ে ইতোপূর্বে কয়েকটি প্রেস রিলিজের মাধ্যমে আমাদের অবস্থান পরিষ্কার করেছি।

শিক্ষার্থীরা আরও বলেন, প্রশাসন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আমাদের চলাচল বন্ধ করে দিয়েছে। আর শিক্ষার্থীদের ওপর চিহ্নিত হামলাকারীরা ক্যাম্পাসে মুক্ত স্বাধীনভাবে ঘুরে বেড়ায়। অথচ আইন প্রয়োগকারী সংস্থা তাদের গ্রেপ্তার করতে পারে না, যা নিতান্ত হাস্যকর এবং শিক্ষার্থীদের রক্তের সাথে তামাশা করার শামিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জোরপূর্বক হল ভ্যাকান্টের জন্য পানি, ইন্টারনেট বন্ধ করে দিয়ে ১৫ দিন পর ইন্টারনেট বন্ধের প্রহসনমূলক নোটিশ দেয়। ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের প্রবেশাধিকার হরণ করে অপরাধীদের বিচরণের জন্য উন্মুক্ত করে দেওয়া স্বৈরাচারী প্রশাসনের কালো থাবায় থাকা কুয়েট ক্যাম্পাস আমাদের জন্য নিরাপদ নয়। আমাদের ওপর আরেকবার হামলা হবে না, আরেকবার আমাদের রক্ত ঝরবে না তার নিশ্চয়তা আমরা পাচ্ছি না। আমাদের নিরাপত্তা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।

কিউএনবি/অনিমা/১২ মার্চ ২০২৫,/রাত ৯:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit