বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম

শিক্ষাঙ্গনে লাশের মিছিল আর দেখতে চায় না দেশবাসী : জামায়াত আমির

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৭৬ Time View

ডেস্ক নিউজ : শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অস্ত্র, রক্ত আর লাশের মিছিল দেশবাসী আর দেখতে চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ বুধবার রাজধানীর পল্টনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিশিষ্টজনদের নিয়ে আয়োজিত এক ইফতার মাহফিলে এ মন্তব্য করেন তিনি।

এসময় জামায়াত আমির বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের প্রত্যাশা এখনও পূরণ হয়নি। আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এক থাকতে হবে।

অনুষ্ঠানে শিবির সভাপতি বলেন, জুলাই আন্দোলনে সবার অবদানকে মর্যাদা দিতেই কারও তালিকা প্রকাশ করেনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

তিনি বলেন, ভালো কাজগুলোকে আরও বেগবান করতে কাজ করা হচ্ছে।

পুলিশের ওপর প্রকাশ্যে হামলার প্রতিবাদ জানিয়ে শিবির সভাপতি বলেন, যাদের কারণে ফ্যাসিস্ট মাথাচাড়া দিয়ে উঠছে, সেই শাহবাগীরা আবারও জেগে উঠেছে, তাদের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে।

ইফতার মাহফিলে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১২ মার্চ ২০২৫,/রাত ৯:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit