বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম

আওয়ামী লীগের বিচার নিশ্চিত হওয়ার আগে কোনো আলাপ নয়, ফুলস্টপ: হাসনাত

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৮৩ Time View

ডেস্ক নিউজ : নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। বিচারের পূর্বে আওয়ামী লীগের যে কোনো ধরনের পুনর্বাসনের চেষ্টার আলাপ দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে বলেও মন্তব্য করেছেন তিনি।

বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব মন্তব্য করেন হাসনাত।

তিনি বলেন, “এই নির্বাচনেই আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে।

‘রিফাইন্ড’ আওয়ামী লীগ নামে নতুন একটি ‘ট্যাবলেট’ নিয়ে শিগগিরই হাজির হবে।”
এনসিপির এই নেতা ষড়যন্ত্রকারীদের সতর্ক করে বলেন, “যারা এই পরিকল্পনা করছেন, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, এখানে কোনো ‘ইফস’ এবং ‘বাটস’ নেই। বিচারের আগে আওয়ামী লীগের যে কোনো ধরনের পুনর্বাসনের চেষ্টার আলাপ দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে। সুতরাং ‘রিফাইন্ড’ আওয়ামী লীগের ট্যাবলেট নিয়ে হাজির হবেন না।

আওয়ামী লীগের বিচার নিশ্চিত হওয়ার আগে আর কোনো আলাপ নয়। ফুলস্টপ।”

কিউএনবি/অনিমা/১২ মার্চ ২০২৫,/রাত ৯:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit