মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

বিএনপির সঙ্গে নেগোসিয়েশনের অভিযোগ, যা বললেন তাসনিম জারা

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৫৯ Time View

ডেস্ক নিউজ : বিএনপির সঙ্গে নেগোসিয়েশনের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

পোস্টে তাসনিম জারা লিখেছেন, একটা মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে যে ‌‘তাসনিম জারার সাথে বিএনপির নেগোসিয়েশন হয়ে গেছিল’। আরও দাবি করছেন যে ‘জারা চ্যানেল করে বিএনপির সাথে। বিএনপি তাকে গ্রিন সিগনাল দেয়।’

কোনো দলের সঙ্গে আলোচনা হয়নি জানিয়ে তিনি বলেন, এই দাবিগুলো সম্পূর্ণ কল্পনাপ্রসূত ও মিথ্যা। আমি বিএনপি বা অন্য কোনো দলের সাথে কখনো এমন কোনো আলোচনা করিনি।

তাসনিমা জারা আরও লেখেন, যারা এই মিথ্যা ছড়াচ্ছেন তাদের কাছে প্রশ্ন করুন কবে, কোথায়, কার সঙ্গে এই ‘নেগোসিয়েশন’ হলো? কোনো নাম, তারিখ বা প্রমাণ দিতে পারবেন না। কারণ এমন কিছু কখনো ঘটেনি।

তিনি বলেন, এই মিথ্যা ছড়ানোর উদ্দেশ্য হচ্ছে নিজেদের সুবিধামতো একটি ন্যারেটিভ দাঁড় করানো। মিথ্যার রাজনীতি আর কত?

কিউএনবি/অনিমা/০১ জুন ২০২৬,/বিকাল ৫:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit