বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম
একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে রাঙামাটি শহরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৮ খেলোয়াড়ের পর এবার আল-নাসরের মালিকানাতেও রোনালদো? ‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং উলিপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ খেলা অনুষ্ঠিত সিলেট টিটিসির কোটি টাকার মালিক ড্রাইভার বিল্লাল অশেষে শাস্তিমূলক বদলি দিনাজপুরে ভিপি সম্পত্তি দখলকে কেন্দ্রকরে নওগাঁর বদলগাছীতে দুইপক্ষের সংঘর্ষ নিহত-১ আহত-১১জন  হজের জন্য জমা দেওয়া টাকার জাকাত কি দিতে হবে? জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ

জেলা পরিষদের ডাকবাংলোয় মিলল নারী ও ২ শিশুর লাশ

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৮২ Time View

ডেস্কনিউজঃ বরগুনার পৌর এলাকার আবুল হোসেন ঈদগাও মাঠসংলগ্ন জেলা পরিষদ ডাকবাংলোর নতুন ভবনের তৃতীয় তলা থেকে নারী ও দুই শিশু কন্যার লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩ জুন) বিকাল ৫টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহত নারীর নাম স্মৃতি রানী । তিনি বরগুনা পৌরসভার কালিবাড়ী এলাকার বাসিন্দা দুলাল রায়ের স্ত্রী।

স্মৃতি রানী বরগুনা জেলা পরিষদের ডাকবাংলোতে ঝাড়ুদার হিসেবে পার্টটাইম কাজ করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া ওই দুই শিশু নিহত স্মৃতি রানীর সন্তান।

পুলিশ সূত্রে জানা গেছে, বরগুনা জেলা পরিষদের ডাকবাংলোর ৩নং কক্ষে আনুমানিক ছয় বছর বয়সি এক শিশু কন্যার লাশ বিছানার ওপর পড়ে থাকতে দেখা যায়। পরে পাশের ৪নং কক্ষের (খাকদন-৪) দরজা ভেঙে স্মৃতি রানী ও দুই বছর বয়সি আরেক শিশু কন্যার লাশ উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে বরগুনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহব্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা ও অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম মোহাম্মদ ইব্রাহিম উপস্থিত হন।

বরগুনা সদর থানার ওসি মো. আব্দুল আলীম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং এ মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ চালিয়ে যাচ্ছে।

কিউএনবি/বিপুল/০৩.০৬.২০২৬/রাত ১০.০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit