শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন দক্ষিণ কোরিয়াকে বিপদে ফেলে কেন থাডগুলো মধ্যপ্রাচ্যে আনা হচ্ছে? আশুলিয়ায় মাদ্রাসায় হামলা ও ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন নেত্রকোনায় স্বামীর অধিকার ফিরে পেতে স্ত্রীর আদালতে দারস্থ ও সংবাদ সম্মেলন শান্তা ইসলাম,- সুখবর দিলেন হামজা চৌধুরী চৌগাছায় এক কৃষকের পিয়ারা বাগান কেটে সাবাড়  “নেত্রকোনায় পৈতৃক সম্পত্তিতে গড়ে তোলা সবজি বাগানে তাণ্ডব, হাসপাতালে ৩” সরকারের সমালোচনা করতে বিরোধী দলকে সব বিষয়ে ছাড় দেওয়া হবে- নবনিযুক্ত স্পিকার ব্যাট হাতে শক্ত অবস্থানে পাকিস্তান

কামরাঙ্গীরচরে দু’পক্ষের গোলাগুলি, আহত ৫

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৭০ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর কামরাঙ্গীরচরে মেলার টেন্ডারবাজিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। এই ঘটনায় ১২ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে কামরাঙ্গীরচর কালুরঘাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কামরাঙ্গীরচরের একটি মেলার টেন্ডার ও আয়োজন নিয়ে মনির এবং মো. আলমের গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে গত মঙ্গলবার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যেখানে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে সেখানে সেনাবাহিনীর টহল টিম পৌঁছালে, পরিস্থিতি শান্ত হয়।

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১২জনকে আটক করে সেনাবাহিনী। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে কামরাঙ্গীরচর থানার ডিউটি অফিসার এস আই নাজমুল হাসান বলেন, দুই পক্ষের মধ্যে রাত সাড়ে ১০ টার দিকে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে রাত ২ টা পর্যন্ত কেউই এ ব্যাপারে থানায় অভিযোগ করেননি। এ ঘটনায় ১২ জনকে আটক করা হয়েছে।

এছাড়া ৪ টি অবিস্ফোরিত ককটেল ও ৩০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী বলেও জানান তিনি।

কিউএনবি/অনিমা/১২ মার্চ ২০২৫,/রাত ৮:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit