সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে ফের মেডিক্যাল হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৪৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে একটি মেডিক্যাল হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক পাইলট এবং হাসপাতালের দুই কর্মী নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল সোমবার এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। হেলিকপ্টারটি রোগী পরিবহন শেষে কলম্বাসে ফিরছিল। খবর এপির।

এপির প্রতিবেদনে বলা হয়েছে, এদিন দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে ম্যাডিসন কাউন্টিতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। জ্যাকসন থেকে কলম্বাসে তাদের ঘাঁটিতে ফেরার সময় হেলিকপ্টারটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

মিসিসিপি বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য বিষয়ক উপাচার্য ড. লুঅ্যান উডওয়ার্ড সংবাদ সম্মেলনে জানিয়েছেন, হেলিকপ্টারটির আরোহীরা সবাই নিহত হয়েছেন। এতে মিসিসিপি মেডিকেল সেন্টারের দুজন ক্রু সদস্য ছিলেন এবং অন্যজন পাইলট ছিলেন। দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে কোনো রোগী ছিল না।

উডওয়ার্ড আরও বলেন, ‘এ ঘটনায় পুরো মেডিক্যাল সেন্টার পরিবার মর্মাহত।’

জানা যায়, নিহতের পরিবারকে ঘটনাটি অবহিত করা হয়েছে। তবে গোপনীয়তা রক্ষায় তাদের নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

মিসিসিপির গভর্নর টেট রিভস এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমাদের রাজ্য এই বীরদের আত্মত্যাগ কখনও ভুলবে না।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে ঘনঘন বিমান দুর্ঘটনা দেশটিতে উদ্বেগ বাড়াচ্ছে। এর আগে ফিলাডেলফিয়ায় ঘটে যাওয়া মেডিকেল জেট বিধ্বস্ত হওয়ার পাঁচ সপ্তাহ পর সর্বশেষ এ দুর্ঘটনাটি ঘটলো। ওই ঘটনায় সাতজন নিহত হন।

কিউএনবি/অনিমা/১১ মার্চ ২০২৫,/বিকাল ৩:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit