সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

দুর্গাপুরে প্রহরীকে হত্যা করে গরু ডাকাতি : গ্রেপ্তার ৩

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৮২ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুরে জয়নাল মিয়া (৬৫) নামের এক পাহারাদারকে হত্যা করে একটি ফার্মের সাত গরু ডাকাতির মামলায় তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য  জানান পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। এর আগে গতকাল সোমবার দুর্গাপুর উপজেলার রামবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের রামবাড়ীর দূর্গাশ্রম গ্রামের দোলন মিয়া দুলাল (২৮), শুকনাকুড়ি গ্রামের আঃ মান্নান ওরফে মান্নান (৪২),  রামবাড়ী গ্রামের আঃ আউয়াল ওরফে আবাল (৩২)। 

প্রেস ব্রিফিং সূত্রে জানা গেছে, তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডাকাত দোলন মিয়া দুলালকে আটক করা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করেন দোলন মিয়া। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ডাকাত দলের সক্রিয় সদস্য মান্নান ওরফে মান্নান ও আঃ আউয়াল ওরফে আবালকে গ্রেপ্তার করা হয়। হত্যা ও ডাকাতের ঘটনায় মোট সাতজন জড়িত ছিলো বলেও জানিয়ে পুলিশ। বাকি আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যপারে কাউকে ছাড় দেয়া হবে না।এর আগে গত বুধবার (৬ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরদিন বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে খড়ের ঘরের পালার সাথে, বাঁধা অবস্থায় জয়নাল মিয়ার মরদেহ দেখতে পায় তার সহকর্মী।

এ ঘটনায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে নিহতের ছেলে জালাল উদ্দীন বাদী হয়ে ৮ থেকে ১০ জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেন।নেত্রকোণা জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, ঘটনায় জড়িত অন্যান্য ডাকাতদের গ্রেফতার, লুণ্ঠিত গরু উদ্ধার এবং ঘটনায় ব্যবহৃত পিকআপ গাড়ীটি সনাক্ত করে আটকের জন্য অভিযান অব্যাহত আছে।

কিউএনবি/অনিমা/১১ মার্চ ২০২৫,/বিকাল ৩:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit