বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম
মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি  দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের রাঙামাটিতে মধ্যরাতে বিদ্যালয়ের প্রহরীকে হত্যাচেষ্টার অভিযোগ নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের চৌগাছায় হাজরাখানা স্কুলের ছাদে মাইকের হর্ন, নিচে জেনারেটর বলুহ মেলায় শব্দদূষণে ব্যাহত হচ্ছে শ্রেণি কার্যক্রম তিন দশক পর ন্যু ক্যাম্পে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে কৃষকদের সচেতন হতে হবে: রাষ্ট্রপতি রিয়াল মাদ্রিদের দুর্বলতা খুঁজে পেলেন মরিনিও এখনই ইয়েমেন সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র: বিশ্লেষক একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে

স্বেচ্ছায় সরে গেলেন মাহমুদউল্লাহ, ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে মুশফিক

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৯১ Time View

স্পোর্টস ডেস্ক : সোমবার (১০ মার্চ) এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বিসিবি। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কেন্দ্রীয় চুক্তিতে না থাকার জন্য মাহমুদউল্লাহ নিজেই নাকি বোর্ডের কাছে অনুরোধ করেছেন। তার অনুরোধের প্রেক্ষিতেই অভিজ্ঞ এই ক্রিকেটারকে বাদ দিল বিসিবি। অর্থাৎ মার্চ থেকে বিসিবির কেন্দ্রীয় চুক্তির অংশ থাকছেন না মাহমুদউল্লাহ রিয়াদ।    

অন্যদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাদ পড়ার পর দেশে ফিরে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ডাক দিয়েছেন মুশফিকুর রহিম। টি-টোয়েন্টি থেকে সরে গেছেন আরও আগেই। দুই ফরম্যাটে না খেলায় এবার কেন্দ্রীয় চুক্তিতে এক ক্যাটাগরি পিছিয়েছেন মুশফিক। ‘এ’ ক্যাটাগরি থেকে তার জায়গা হয়েছে ‘বি’ ক্যাটাগরিতে।   
 
পাঁচটি ক্যাটাগরিতে মোট ২২ জন ক্রিকেটার আছেন এবারের কেন্দ্রীয় চুক্তিতে। এ+ ক্যাটারগিতে আছেন কেবল তাসকিন আহমেদ। প্রতি মাসে তিনি বেতন পাবেন ১০ লাখ টাকা। অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ ‘এ’ ক্যাটাগরিতে আছেন মোট চারজন ক্রিকেটার। বাকি ৩জন হলেন- মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস ও মুশফিকুর রহিম। প্রতি মাসে তারা বেতন পাবেন ৮ লাখ টাকা করে।
 
বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা:

ক্যাটাগরি ক্রিকেটারের নাম বেতন
এ+  তাসকিন আহমেদ ১০লাখ
নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, মুশফিকুর রহিম ৮ লাখ
বি  মুমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ (নাম প্রত্যাহার), মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা ৬ লাখ
সি  সাদমান ইসলাম, সৌম্য সররকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান ৪ লাখ
ডি নাসুম আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ ২ লাখ

 

 

কিউএনবি/আয়শা/১০ মার্চ ২০২৫,/রাত ৯:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit