মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ॥ রাঙামাটিতে চোলাই মদসহ ৭ জন গ্রেপ্তার “রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ” শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা শার্শায় ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ‎সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ আটোয়ারীতে ইউএনও রিপামনি দেবী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

ইউক্রেনে রাতভর রুশ হামলা, নিহত ১৪

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাতভর রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৩৭ জন।  খবর রয়টার্সের। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার (৮ মার্চ) জানিয়েছে, পূর্বাঞ্চলীয় শহর ডোব্রোপিলিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কমপক্ষে ১১ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।  আর পৃথক ড্রোন হামলায় উত্তর-পূর্বাঞ্চলের খারকিভ অঞ্চলে আরও তিনজন বেসামরিক নাগরিক নিহত ও ৭ জন আহত হয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, রুশ বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, একাধিক রকেট এবং ড্রোন দিয়ে ডোব্রোপিলিয়ায় আক্রমণ করেছে। আটটি বহুতল ভবন এবং ৩০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে মন্ত্রণালয় বলছে, আগুন নেভানোর সময় দখলদাররা আবারো হামলা চালায়, যার ফলে দমকলের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আগুনে পুড়ে যাওয়া আংশিকভাবে ধ্বংসপ্রাপ্ত ভবন এবং উদ্ধারকারীদের ভবন থেকে ধ্বংসস্তূপ সরানোর ছবি প্রকাশ করেছে মন্ত্রণালয়। 

ইউক্রেনীয় সেনাবাহিনী জানিয়েছে, রাশিয়া রাতারাতি দুটি ইস্কান্দার-এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং একটি ইস্কান্দার-কে ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ১৪৫টি ড্রোন দিয়ে ইউক্রেনে আক্রমণ করেছে। তবে বিমান বাহিনী একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ৭৯টি ড্রোন ভূপাতিত করেছে।  এছাড়া ইলেকট্রনিক পাল্টা ব্যবস্থার কারণে আরও ৫৪টি ড্রোন তাদের লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি বলেও জানিয়েছে সেনাবাহিনী। 

যুদ্ধের আগে প্রায় ২৮ হাজার মানুষের বাসস্থান ডোব্রোপিলিয়া, পূর্ব ইউক্রেনের দোনেটস্ক অঞ্চলে অবস্থিত্ এটি পোকরোভস্কের মূল কেন্দ্রের উত্তরে সম্মুখ সারির ২২ কিলোমিটার (১৩.৬৭ মাইল) দূরে। রুশ সেনারা গত কয়েক সপ্তাহ ধরে অঞ্চলটিতে হামলা চালিয়ে আসছে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ মার্চ ২০২৫,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit