মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম
পনির খাওয়ার যত উপকারিতা আশুলিয়ায় ট্রাক-শ্রমিক ইউনিয়নের বাইপাইল শাখা অফিস উদ্বোধন মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ॥ রাঙামাটিতে চোলাই মদসহ ৭ জন গ্রেপ্তার “রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ” শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা শার্শায় ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

নতুন রূপে ধরা দিলেন নুসরাত ফারিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৮৩ Time View

বিনোদন ডেস্ক : ‘জিন’ ও ‘জিন টু’—এর সাফল্যের পর এবার ‘জিন-থ্রি’ কিস্তি নিয়ে আসছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। আসন্ন ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি উপলক্ষ্যে নির্মিত হচ্ছে ‘জিন থ্রি’। আর এ সিনেমাটি নির্মিত হচ্ছে একেবারে সত্য ঘটনা অবলম্বনে। 

সম্প্রতি প্রকাশ পেয়েছে এ সিনেমাটির পোস্টার। সেখানে কালো পোশাকে দুহাত প্রসারিত করে জিনের রূপে দাঁড়িয়ে আছেন একটি মেয়ে। যার হাতভর্তি লম্বা নখ, বড় বড় রক্ত চোষা দাঁত। আর এমন লুকেই ধরা দিয়েছেন ঢালিউডের আলোচিত এক অভিনেত্রী।

এর আগে জাজের ‘জিন’ ও ‘জিন টু’ সিনেমা দুটি বেশ সাড়া জাগিয়েছিলেন অভিনেতা সজল। দুটি সিনেমাতেই তার বিপরীতে অভিনয় করেছিলেন অভিনেত্রী পূজা চেরী। তবে এবার তৃতীয় কিস্তিতে নায়িকা বদলে গেছে। পূজা চেরীর পরিবর্তে পর্দায় আসছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। 

সম্প্রতি ‘জিন-থ্রি’ সিনেমাটির মুক্তি উপলক্ষে ইতোমধ্যে অন্তর্জালে উন্মুক্ত হয়েছে এর পোস্টার। কিন্তু পোস্টারে গ্ল্যামারাস নুসরাত ফারিয়াকে প্রথম দেখাতে অনেকেই চিনতে পারেননি। অভিনেত্রীর এমন হাল রীতিমতো চমকে দিয়েছে নেটিজেনদের, তা বুঝতে বাকি নেই। কৌতূহল দর্শকরা জানতে চেয়েছেন— গ্ল্যামারাস নুসরাত ফারিয়া কি তবে এবার আসলেই জিন, ভূত নাকি ভ্যাম্পায়ার? যদিও সিনেমাসংশ্লিষ্টরা বলছেন, সব উত্তর মিলবে পুরো সিনেমাটি দেখলে। সে অপেক্ষায় নুসরাত ফারিয়ার ভক্ত-অনুরাগীরা। 

 

 

কিউএনবি/আয়শা/০৮ মার্চ ২০২৫,/বিকাল ৩:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit