মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ॥ রাঙামাটিতে চোলাই মদসহ ৭ জন গ্রেপ্তার “রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ” শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা শার্শায় ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ‎সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ আটোয়ারীতে ইউএনও রিপামনি দেবী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

ভারত-নিউজিল্যান্ড ফাইনাল; ভাগ্য গড়ে দিতে পারেন যারা

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৫০ Time View

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আগামীকাল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। ফাইনালে এই দুই দলের মধ্যে রোমাঞ্চকর এক লড়াইয়ের আভাস মিলছে। এখন পর্যন্ত টুর্নামেন্টে ভারত কোনো ম্যাচ হারেনি। অন্যদিকে নিউজিল্যান্ডের একমাত্র হার গ্রুপ পর্বে এই ভারতের বিপক্ষেই। তাই ফাইনালে ভারতের সামনে সুযোগ অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার, আর নিউজিল্যান্ড মধুর প্রতিশোধ নিয়ে শিরোপা উৎসব করতে পারে।

শিরোপা নির্ধারণী সেই মহারণের আগে চলুন দেখে নেওয়া যাক, ফাইনালে দুই দলের কোন খেলোয়াড়রা হতে পারেন তুরুপের তাস-

ভারতের রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীকে সমীহ করছে নিউজিল্যান্ড। ফাইনালের আগে কিউই কোচ গ্যারি স্টিড তো বলেই দিয়েছেন, তাকে নিয়ে বাড়তি মাথা ঘামাতে হচ্ছে তার দলের ব্যাটারদের। আর হবে না-ই বা কেন! গ্রুপ পর্বে দুই দলের ম্যাচে এই এক বরুণের ঘূর্ণিতেই যে খাবি খেয়েছে নিউজিল্যান্ড। নিজের মাত্র দ্বিতীয় ওয়ানডে খেলে নেমেই ৪২ রান খরচায় ৫ কিউই ব্যাটারকে সাজঘরের পথ চিনিয়েছিলেন এই ভারতীয় স্পিনার। নিশ্চিতভাবেই ফাইনালেও তার বোলিং হতে পারে ভারতের তুরুপের তাস।

নিউজিল্যান্ডের হয়ে দুর্দান্ত পারফর্ম করছেন দুই ব্যাটার রাচিন রবীন্দ্র এবং কেন উইলিয়ামসন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে দুজনই সেঞ্চুরি করেছেন। তাদের জোড়া সেঞ্চুরিতেই দক্ষিণ আফ্রিকাকে রেকর্ড ৩৬৩ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় কিউইরা। ফাইনালের ভারতের স্পিনারদের মোকাবিলা করার ক্ষেত্রে ব্ল্যাকক্যাপসের বড় নির্ভরতার জায়গা হতে পারেন রবীন্দ্র ও উইলিয়ামসন।

রোহিত শর্মা এখন আর নিয়মিত বড় ইনিংস খেলতে পারেন না। তবে ইনিংস শুরু করতে নেমে তার বিস্ফোরক ‘ছোট’ ইনিংসগুলোই ভারতের জন্য বেশ কার্যকরী সাব্যস্ত হয়েছে।

ম্যাট হেনরিকে নিয়ে ধন্দে আছে নিউজিল্যান্ড। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি এই কিউই পেসার, ৪ ম্যাচে ঝুলিতে পুরেছেন ১০ উইকেট। ২০২৩ সাল থেকেই দুরন্ত ফর্মে আছেন হেনরি। ওই বছর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ১৩৬ উইকেট শিকার করেছেন তিনি। কিন্তু ফাইনালের আগে এই পেসারকে নিয়ে তৈরি হয়েছে চোটশঙ্কা। যদি শেষ পর্যন্ত ফাইনালে হেনরির খেলা না হয়, তাহলে বড় ‘বুস্ট’ পাবে ভারত। আর খেললে নিউজিল্যান্ড পাবে গতির ছড়ি ঘোরানোর সুযোগ।

কিউএনবি/অনিমা/০৮ মার্চ ২০২৫,/দুপুর ২:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit