মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
“বেকারত্বকে জয় করার স্বপ্ন” পাহাড়ে তরুণদের দক্ষ করে তুলছে সেনাবাহিনী হাতিয়াতে ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ রুকনউদ্দিন বারব শাহের (১৪৫৯–১৪৭৬) আমলেও ঘোড়াঘাট গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও সামরিক কেন্দ্র ছিল হানি ট্র্যাপ থেকে মানি ট্র্যাপ, প্রতারণার নতুন ফাঁদ হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আটোয়ারীতে ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অভিনেত্রী বাঁধনের ওপর হামলায় জড়িতদের আমরা ছাড়বো না : তথ্য উপদেষ্টা মার্কিনবিরোধী বিকল্প বিশ্বব্যবস্থা গড়তে মরিয়া চীন শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী

আটোয়ারীতে ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী , বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল উপস্থিত ছিলেন।

অন্যান্যদের মধ্যে উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ রেজাউন নবী রাজা , আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ, সমাপনী অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ক্রীড়া শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রিপামনি দেবী বলেন, পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধূলার কোনো বিকল্প নেই। ক্রীড়াচর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও সহমর্মিতা শেখায়।

এই প্রতিযোগিতার মাধ্যমে গ্রামীণ ও শহরের উদীয়মান খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুবর্ণ সুযোগ তৈরী হচ্ছে। আলোচনা সভা শেষে বালক-বালিকাদের সাঁতার,হ্যান্ডবল,কাবাডি , দাবাসহ মোট ৩৬টি ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদ পত্রসহ সম্মাননা স্মারক ও ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। পুরস্কার বিতরণ পর্ব শেষে আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারী সকল শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৮ সেপ্টেম্বর ২০২৬,/দুপুর ১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit