বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম
সিলেটের এমসি কলেজের যে ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল, বিচারে ১ জনের মৃতুদন্ড নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক বোচাগঞ্জে বেতন বৃদ্ধির দাবীতে হারকমের শ্রমিকদের বিক্ষভ মিছিল এবার গুগলে ‘৭ আপ খাওয়া দল’ সার্চ করলেই আসছে ব্রাজিলের নাম ১২ বছর পর নতুন অধ্যায়? বিয়ের গুঞ্জনে মুখর জেনিফার উইনগেট যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সাত সেনাসহ ৩৭ জন নিহত ‘গণকবর ও নদীতে ভাসানো শহীদেরা শনাক্ত হলে সংখ্যা ১৪০০ ছাড়াতে পারে’ সন্ধ্যার মধ্যে দেশের ৭ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা একবার বিশ্বকাপ জেতার পর আবার জেতা সবসময়ই বেশি কঠিন: ডি পল মার্কিন হামলায় ইরানের ৭ সেনা নিহত

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আম্পায়ার যারা

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৫০ Time View

স্পোর্টস ডেস্ক : দুবাইয়ে রোববার অনুষ্ঠিত হতে যাওয়া হাইভোল্টেজ ফাইনালে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন পল রাইফেল ও রিচার্ড ইলিংওয়ার্থ। দুজনই আইসিসির এমিরেটস এলিট প্যানেলভুক্ত আম্পায়ার এবং ইতিমধ্যেই সেমিফাইনাল ম্যাচ পরিচালনা করেছেন।

ইলিংওয়ার্থ ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালের দায়িত্বে ছিলেন, যেখানে ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালের টিকিট কাটে। অন্যদিকে, পল রাইফেল নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে দায়িত্ব পালন করেন, যেখানে ব্ল্যাক ক্যাপসরা ৫০ রানে জয়ী হয়।

চারবারের আইসিসি বর্ষসেরা আম্পায়ার ইলিংওয়ার্থ এর আগে ২০২৩ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া, চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে ভারত-নিউজিল্যান্ড ম্যাচেও তিনি ছিলেন অন-ফিল্ড আম্পায়ার।

ফাইনালে তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন। আর চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা। ম্যাচ রেফারি হিসেবে থাকছেন রঞ্জন মাদুগালে। যিনি আইসিসির এলিট প্যানেলের অন্যতম অভিজ্ঞ সদস্য।

 

 

কিউএনবি/আয়শা/০৮ মার্চ ২০২৫,/বিকাল ৩:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit