শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

ফাইনাল পরিত্যক্ত হলে চ্যাম্পিয়ন হবে কারা, আইসিসির নিয়ম কী বলছে?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৭৫ Time View

স্পোর্টস ডেস্ক : আগামী রবিবার (৯ মার্চ) দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি ভারত এবং নিউজিল্যান্ড। সেই ম্যাচ যদি কোনো কারণে ভেস্তে যায়, তা হলে কী হবে? কী বলছে আইসিসির নিয়ম?

২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ড হেরেছিল বাউন্ডারি কম মারার জন্য। বাউন্ডারি বেশি মারার জন্য ইংল্যান্ড জিতেছিল ফাইনাল টাই হওয়ার পর। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে যদিও তেমন কিছু হওয়ার সম্ভাবনা নেই। কারণ আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, সাদা বলের ক্রিকেটে কোনো ম্যাচ টাই হলে হবে সুপার ওভার। যতক্ষণ না কোনো দল সুপার ওভারে জিতছে, ততক্ষণ সুপার ওভার চলবে। ফলে ফাইনালে যদি ম্যাচ টাই হয়, তা হলে সুপার ওভার হবে।

বৃষ্টিতে রবিবারের ফাইনাল ম্যাচ ভেস্তে গেলে রয়েছে রিজার্ভ ডে। সোমবার হবে ম্যাচ। যদি সেই দিনও খেলা না হয়, তা হলে দুই দলকেই জয়ী ঘোষণা করে দেওয়া হবে। ২০০২ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। সে বার ভারত এবং শ্রীলঙ্কাকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল। এবারেও সেই নিয়ম থাকছে।

এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত সব ম্যাচ জিতে ফাইনালে উঠেছে। গ্রুপ পর্বে তারা হারিয়েছে বাংলাদেশ, পাকিস্তান এবং নিউজিল্যান্ডকে। সেমিফাইনালে ভারত জিতেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। নিউজিল্যান্ড গ্রুপ পর্বে শুধু ভারতের বিরুদ্ধে হেরে যায়। তারা পাকিস্তান এবং বাংলাদেশের বিরুদ্ধে জিতেছিল। সেমিফাইনালে কিউইরা হারিয়ে দেয় দক্ষিণ আফ্রিকাকে। এ বার ফাইনালে মুখোমুখি ভারত এবং নিউজিল্যান্ড।

কিউএনবি/অনিমা/০৭ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit