বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত জেলা পরিষদের ডাকবাংলোয় মিলল নারী ও ২ শিশুর লাশ কুয়েতে নজিরবিহীন হামলা: চরম আতঙ্কে জিসিসি দেশগুলো প্রতিশোধ ছাড়া বিকল্প দেখছে না ইরান, সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা কন্যা সন্তানের নিরাপত্তায় অস্ত্রের লাইসেন্স চাইলেন বাবা আহমেদাবাদে ১৬৬ কথিত বাংলাদেশিকে আটক, ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে খামেনির দাফনে ২ কোটি মানুষের সমাগমের প্রস্তুতি জুলাইয়ে নিহতের সংখ্যা নিয়ে আ.লীগের প্রশ্ন, জবাব দিল জাতিসংঘ মিতসুই প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, বিনিয়োগ সম্প্রসারণে আলোচনা

ইসি চাইলে জুন-জুলাইয়ের মধ্যে নির্বাচন সম্ভব: রিজভী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৫৮ Time View

ডেস্ক নিউজ : বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের কেউ কেউ বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা কঠিন। কেনো কঠিন হবে? নির্বাচন করতে এতো সময় লাগবে কেনো? কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে জুন-জুলাইয়ের মধ্যে নির্বাচন সম্ভব।

শুক্রবার (৭ মার্চ) রাজশাহীতে চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও ফ্যাসিস্ট হাসিনার আমলে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আহত ও চাঁপাইনবাবগঞ্জের শহিদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দোয়া কামনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটি আয়োজন করে আমরা বিএনপি পরিবার।

রিজভী বলেন, নির্বাচন নিয়ে গড়িমসি হলে অন্তবর্তী সরকারের বিষয়ে সন্দেহ জাগবে। একটা সংবিধান আছে তারপরও গণপরিষদ নির্বাচন কেন? এ কথাগুলো মানুষের মধ্যে ধোঁয়াশা তৈরি করছে।

তিনি বলেন, বিএনপি কারও কাছে মাথা নত করে না এটাই বিএনপির অপরাধ এটাই খালেদা জিয়ার অপরাধ। শেখ হাসিনার ব্যক্তিগত আক্রোশ সম্পাদন করেছেন আদালতের মাধ্যমে খালেদা জিয়াকে সাজা দিয়ে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা ছিল লুটেরা একটা দস্যু দলের সরদারনি। হবু চন্দ্র রাজা আর গবু চন্দ্র মন্ত্রীর রাজত্ব কায়েম করেছিলো শেখ হাসিনা। ‍শিক্ষার্থীদের হত্যা করে রক্তাক্ত হাত নিয়ে তিনি বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন। শহিদদের রক্তের সঙ্গে বেইমানি করেছেন শেখ হাসিনা।

বাংলাদেশ বিষয়ে ভারতের আগ্রহ নিয়ে তিনি বলেন, বাংলাদেশ নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন। যারা লুটেরা, যারা খুনি তাদেরকে ভারত আশ্রয় দেয়। হাসিনার মাধ্যমে ভারত বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল।

অনুষ্ঠান থেকে গণঅভ্যুত্থানে অংশ নেয়া আহত এবং নিহত মোট ১৫ জনকে অর্থ সহায়তা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের আহবায়ক ও উপদেষ্টা মন্ডলীর সদস্য এহসানুল হক সমাজী।

কিউএনবি/অনিমা/০৭ মার্চ ২০২৫,/বিকাল ৪:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit