রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

দেশের মানুষ জামায়াতকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়- মোবারক হোসেন

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ২০৫ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যশোর-কুষ্ঠিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসেন বলেছেন, দেশের জনগন আগামীতে জামায়াতকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়। এ জন্য তারা আমাদের সহ্য করতে পারেন না। তাদের নাম বলছি না। তারা এখন চাঁদাবাজি টেন্ডারবাজিতে ব্যস্ত। তিনি যশোরের চৌগাছা উপজেলা জামায়াত ইসলামী আয়োজিত ইফতার মাহফিল ও দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

বৃহ¯পতিবার (৬ মার্চ) বিকেলে উপজেলা জামায়াতের আয়োজনে চৌগাছা কামিল মাদরাসা মাঠে এই ইফতার মাহফিল ও দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়।মোবারক হোসেন আরও বলেন ২৪ এর স্বাধীনতার পর ১৮ কোটি মানুষের রাহবার আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান আমাদের তিনটি নির্দেশ দিয়েছিলেন। প্রথমেই এই আন্দোলনে শহীদদের বাড়িতে বাড়িতে গিয়ে ২ লাখ টাকা করে আমরা পৌছে দিয়েছি। আমরা ৯৭৩ জন শহীদের লিস্ট করেছি। ১০ খন্ডে শহীদদের নিয়ে বই তৈরি করেছি। যেন এই শহীদরা হারিয়ে না যায়। আহতদের প্রত্যেকের বাড়িতে গিয়েছি।

আমীরে জামায়াত আহত পরিবারের সকলকে প্রতিশ্রুতি দিয়েছেন সকল আহতের চিকিৎসার দায়িত্ব আমরা নিয়েছি। আন্দোলন পরবর্তী বন্যা পীড়িত প্রত্যেকের বাড়িতে পৌছেছি। এজন্য তারা আমাদের সহ্য করতে পারেনা। আমি তাদের নাম বলছি না। তারা এখন চাঁদাবাজি টেন্ডারবাজিতে ব্যস্ত। চৌগাছা-ঝিকরগাছা আসনে জামায়াতের প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদকে আগামী নির্বাচনে জয়ী করার আহবান জানিয়ে তিনি বলেন, ডা. ফরিদ ঢাকা মেডিকেল কলেজে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। তিনি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করে আমীরে জামায়াতের আহবানে দেশে এসেছেন। তাকে সংসদে পাঠানোকে যুদ্ধ হিসেবে নেবেন। এই নির্বাচনে বিজয়ী করাকে বদর, ওহুদ খন্দকের যুদ্ধের মতো নেবেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি জামায়াতে ইসলামী থেকে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদ বলেন, আমি ব্রিটিশ নাগরিকত্ব ছেড়ে আপনাদের মাঝে এসেছি। নির্বাচনে জয়ী হই বা না হই আপনাদের সাথে আছি। আমি বর্তমানে আদ দ্বীনের সাথে আছি। আদ দ্বীনকে ব্রিটিশ মানের হাসপাতাল করে এ অঞ্চল তথা দেশের সেবা করতে চাই। তিনি বলেন এরই মধ্যে আদদ্বীনের উদ্যোগে আমরা ফ্রি এয়ার এম্বুলেন্স সেবা চালু করেছি। আমার মত ব্রিটিশ প্রবাসী অনেকেই দেশে এসে চিকিৎসা সেবায় অবদান রাখতে চায়।

আমরা তাদের সেই সুযোগ করে দিতে আদদ্বীনকে এমন চিকিৎসা প্রতিষ্ঠানে পরিনত করতে চাই যেন দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ এমনকি ভারত থেকেও চিকিৎসা নিতে মানুষ যশোরে আসেন। তিনি বলেন আমি শিশু হৃদরোগ বিশেষজ্ঞ, ইনটেনসিভ কেয়ার বিশেষজ্ঞ। আমাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েই ভারতের চিকিৎসকরা চিকিৎসা দিয়ে থাকেন। তিনি বলেন আপনাদের জন্য আমার দুয়ার সবসময় খোলা। আপনারা খোলামনে আমার ভুল ধরিয়ে দেবেন। আমাকে সবসময় আপনাদের পাশে পাবেন।

এতে সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ। উপজেলাজামায়াতের সহকারী সেক্রেটারী মাস্টার কামাল আহমেদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন যশোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল, যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান, ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান যশোর জেলা জামায়াত নেতা অধ্যাপক জয়নাল আবেদীন, যশোর জেলা জামায়াতের দপ্তর স¤পাদক নূর ই আলম মামুন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলীম, চৌগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নূরুল ইসলাম, সেক্রেটারী অধ্যাপক মাওলানা নুরুজ্জামান আল মামুন, ইসলামী আন্দোলন চৌগাছা উপজেলার সভাপতি মাওলানা আনিছুর রহমান, সেক্রেটারি মুফতি শিহাব উদ্দীন চৌগাছা উপজেলা জামায়াতের সাবেক আমীর ও হাকিমপুর ইউপির সাবেক চেয়ারম্যান হাফেজ আমিন উদ্দীন খান, সাবেক সেক্রেটারি ও পাশাপোল ইউপির সাবেক চেয়ারম্যন মাওলানা আব্দুল কাদের, উপজেলা জামায়াত নেতা ও স্বরুপদাহ ইউপির সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা আব্দুল লতীফ, চৌগাছার সর্বজন শ্রদ্ধেয় খতিব মাওলানা আলী আকবর প্রমুখ।

অনুষ্ঠানে জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক, বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

কিউএনবি/আয়শা/০৬ মার্চ ২০২৫,/রাত ৯:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit