মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে ভারতীয় নেশার টেবল্যাটসহ আটক – ২ দেবীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আশুলিয়ায় গেমস খেলা নিয়ে দুই কিশোরকে ছুরিকাঘাত ক্রিকেটের উন্নতি করতে না পারলে সরে দাঁড়ান: আজহার আলী ইবিতে বিএনপি-জামায়াতের পালটাপালটি কর্মসূচি, সমঝোতায় ছাত্রদল-শিবির চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী আরও ২ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৯৯৯ ‎লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২ লাখ টাকা জরিমানা ‘সিঙ্গেল’ লিখে কী বার্তা দিলেন আইমা বেগ? পাকিস্তান ক্রিকেটে ঘন ঘন রদবদল প্রসঙ্গে আজমলের তীব্র ক্ষোভ

আবারও চোট মাহমুদউল্লাহর, মাঠে ফিরবেন কবে?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৯১ Time View

স্পোর্টস ডেস্ক : মাহমুদউল্লাহ রিয়াদ সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেও চোটের কারণে খেলতে পারেননি। এবার তিনি ঢাকা প্রিমিয়ার লিগেও শিকার হলেন একই পরিস্থিতির। চোটের কারণে মোহামেডানের হয়ে খেলতে পারেননি তিনি। 

ভারতের বিপক্ষে ম্যাচের আগে দুবাইয়ে প্রথম অনুশীলন সেশন কাটায় দল। সে সেশনেই ডান পায়ের মাংসপেশিতে টান পড়েছিল মাহমুদউল্লাহর। সেই চোট এখনও পুরোপুরি সারেনি, সে কারণেই তিনি মাঠের বাইরে আছেন।

ডিপিএলে এবার তিনি খেলছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবে। প্রথম ম্যাচে মাঠেও নেমেছিলেন। গুলশানের বিপক্ষে তেমন কিছুই করতে পারেননি। ১০ রান করে আউট হয়েছেন তিনি। 

এরপর আজ বৃহস্পতিবার মোহামেডানের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। পুরোনো পেশির চোটেই ভুগছেন তিনি। সে কারণে তাকে বিশ্রামে রেখেছে তামিম ইকবালের দল।

এখানেই শেষ নয়। মাঠে ফিরতে আরও কিছুদিন সময় চাই মাহমুদউল্লাহর। সেরে উঠতে নিদেনপক্ষে ৭ থেকে ১০ দিনের মতো সময় লাগবে তার। তবে ফিটনেসের কারণে আরও বেশি সময় লাগতে পারে তার।

 

 

কিউএনবি/আয়শা/০৬ মার্চ ২০২৫,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit