মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে ভারতীয় নেশার টেবল্যাটসহ আটক – ২ দেবীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আশুলিয়ায় গেমস খেলা নিয়ে দুই কিশোরকে ছুরিকাঘাত ক্রিকেটের উন্নতি করতে না পারলে সরে দাঁড়ান: আজহার আলী ইবিতে বিএনপি-জামায়াতের পালটাপালটি কর্মসূচি, সমঝোতায় ছাত্রদল-শিবির চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী আরও ২ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৯৯৯ ‎লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২ লাখ টাকা জরিমানা ‘সিঙ্গেল’ লিখে কী বার্তা দিলেন আইমা বেগ? পাকিস্তান ক্রিকেটে ঘন ঘন রদবদল প্রসঙ্গে আজমলের তীব্র ক্ষোভ

আমিশা প্যাটেলকে সালোয়ার-কামিজ পরতে বাধ্য করতেন সঞ্জয়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৭০ Time View

বিনোদন ডেস্ক : বলিউডে দীর্ঘপথ পেরিয়ে এসেছেন অভিনেত্রী আমিশা প্যাটেল। একসময় পরিচালক বিক্রম ভাটের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গেলেও ৫০ ছুঁইছুঁই বয়সে ‘সিঙ্গেল’ অভিনেত্রী। তবে একসময় তার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন অভিনেতা সঞ্জয় দত্ত। একে অপরের কাছের বন্ধু ছিলেন তারা। তবু মনোমালিন্যের কারণে ছেদ পড়ে সেই ঘনিষ্ঠ বন্ধুত্বে। 

আমিশার বিয়ে দিতে চেয়েছিলেন সঞ্জয় দত্ত। তবে সেই আর হয়ে ওঠেনি। যদিও আমিশাকে নিয়ে খুবই স্পর্শকাতর ছিলেন অভিনেতা। এমনকি আমিশাকে ছোট পোশাক পরার অনুমতি দিতেন না তিনি। এর নেপথ্য কারণ জানালেন অভিনেত্রী।

ঘটনাটা আমিশার জন্মদিনের। সঞ্জয়ের বাড়িতে অভিনেত্রীর জন্মদিনের পার্টি। ছোট পোশাকে সেখানে হাজির হন আমিশা। পছন্দ না হওয়ায় আমিশাকে আধুনিক পোশাক বদলে সালোয়ার-কামিজ পরতে বাধ্য করেন অভিনেতা। আমিশা বলেন, সঞ্জয় আমার পরিবারের মতো। খুব কাছের। আমার বিষয়ে ভীষণ স্পর্শকাতর। সবসময় আমাকে আগলে রাখে। আমাকে সবসময় বলত— এই ইন্ডাস্ট্রি আমার জায়গা নয়। আমার সারল্য নিয়ে চিন্তিত থাকত। 

তিনি আরও বলেন, আমাকে বরাবরই ছোট ভাবত। শুধু বলত— তোর আমি বিয়ে দেব। তবে ২০ বছর কেটে গেছে একটা ছেলে খুঁজে পায়নি। ও বলেছিল— আমার কন্যাদান করবে। তবে মুখে এখন যা-ই বলুন না কেন, সঞ্জয়ের তার প্রতি অতিরিক্ত রক্ষণশীল মানসিকতা এবং অধিকারবোধই আমিশার সঙ্গে ঝামেলার কারণ।

 

 

কিউএনবি/আয়শা/০৬ মার্চ ২০২৫,/বিকাল ৫:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit