বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

দুর্গাপুরে গরু খামারের প্রহরী খুন, নিয়ে গেলো সাত গরু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৮৯ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের শুকনাকুরি এলাকার এক গরু খামারের প্রহরী মোঃ জয়নাল (৬৫) কে খুন করে সাত গরু নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৬ মার্চ) উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের গোদারিয়া চৌরাস্তা নামক এলাকার মাহবুবুল হকের কামারে এ ঘটনা ঘটে। নিহত জয়নাল আবেদীন পুকুরিয়াকান্দা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জয়নাল মিয়া গত দুইমাস ধরে এই গরুর খামারে পাহারাদার হিসেবে কাজ করতেন। এ ছাড়াও আরও দুইজন কর্মচারী এখানে কাজ করেন। বুধবার রাত দশটার দিকে হেলাল নামের একজন পাহারাদার দিনের ডিউটি শেষ করে জয়নালকে রাতের ডিউটি বুঝিয়ে দিয়ে বাড়ি চলে যান। পরে আজ সকালে হেলাল আবারও ডিউটিতে ফিরে জয়নালের কাছ থেকে কাজ বুঝে নিতে তাকে খোঁজ করলে একপর্যায়ে গরুর খড়ের ঘরের পালার সাথে বাঁধা মৃত অবস্থায় দেখতে পান। পরে তিনি ফার্মের মালিকসহ সবাই জানালে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।ফার্মের মালিক মাহবুবুল হক জানান, ১১টির গরুর মধ্যে ৭টি গরু নিয়ে গেছে এবং কর্মচারী জয়নালকে কেবা কাহারা মেরে ফেলেছে। কারা এমন ঘটনা ঘটিয়েছে বুঝতে পারছি না।নিহত জয়নাল মিয়ার ছেলে জালাল উদ্দিন বলেন, আমার বাবা দীর্ঘদিন ধরেই এই মালিকের ফার্মে কাজ করতেছে। সকালে আমাদেরকে ফোন করে বাবাকে মেরে ফেলেছে জানাইলে খবর শুনে খামারে চলে আসি।এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) আল-ইমরানুল আলম বলেন, সর্বশেষ গত রাত দশ ঘটিকায় যখন বদলি পাহারাদার এখানে আসেন, তখন জয়নালকে কাজ বুঝিয়ে দেয় অন্য পাহারাদার। পরবর্তিতে আজ সকালে জয়নালের কাছ থেকে কাজ বুঝে নেয়ার জন্য অন্য পাহারাদার এসে দেখতে পান গরু রাখার ঘরের দরজা খোলা ও সাতটি গরু নাই। প্রহরী জয়নালের খোঁজ করলে কোথাও না পেয়ে খড়ের ঘরে মুখ বাঁধা এবং মৃত অবস্থা পাওয়া যায় তাকে। গত রাত দশটার পর হতে যেকোনো সময়ে এ ঘটনাটি সংগঠিত হয়েছে ও শ্বাসরোধ করে তাকে মারা হয়েছে। এ ঘটনার তদন্ত ও রহস্য উদঘাটনের জন্য সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নেত্রকোনা জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ (পিপিএম)

কিউএনবি/অনিমা/০৬ মার্চ ২০২৫,/বিকাল ৩:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit