সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা আটোয়ারীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান  নোয়াখালীতে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে সাংবাদিক তোফায়েল’র পিতার দাফন সম্পন্ন, অনলাইন প্রেসক্লাবে শোক রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী দেবীগঞ্জে সিনিয়র সহকারী শিক্ষক হাসিনাতুজ্জাকিয়া বানুর রাজকীয় বিদায় সংবর্ধনা

সামরিক ব্যয় বিপুল বাড়ানোর ঘোষণা চীনের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৬৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিরক্ষা খাতে ৭ দশমিক ২ শতাংশ ব্যয়বৃদ্ধির কথা ঘোষণা করল চীন। 

বুধবার বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ চতুর্দশ ন্যাশনাল কংগ্রেসের তৃতীয় অধিবেশনে এই বার্তা দিয়েছে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সরকার। জানানো হয়েছে, ২০২৫-২৬ অর্থ বছরে সামরিক খাতে ২৪,৫০০ কোটি ডলার।

এ নিয়ে গত এক দশকে দ্বিগুণ হল জিনপিং সরকারের সামরিক বাজেট। টানা তিনটি অর্থ বছরে প্রতিরক্ষা বাজেট প্রায় ৭ শতাংশ করে বাড়ল। 

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি জানিয়েছে, পিপল্স লিবারেশন আর্মির (পিএলএ) আধুনিকীকরণের জন্য এই বাড়তি অর্থ ব্যয় করা হবে। ২০১৯ সালে শি জিনপিং সরকার প্রতিরক্ষা বাজেট ৭ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি করেছিল। তারপর এবারই বৃদ্ধির হার সর্বোচ্চ।

জিনপিং সরকারের সামরিক খাতে ব্যয়বৃদ্ধির হার জিডিপি বৃদ্ধির হারের লক্ষ্যমাত্রাকেও ছাপিয়ে গেছে। ২০২৫-২৬ অর্থবছরে জিডিপি বৃদ্ধির লক্ষ্যমাত্রা মাত্র ৫ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। লাদাখ এবং তাইওয়ান ঘিরে উত্তেজনার প্রেক্ষাপটে ২০২১ সালে প্রথমবার ২০ হাজার কোটি ডলারের বেশি সামরিক খাতে খরচের ঘোষণা করেছিল চীন। তারপর তা দ্রুত গতিতে বেড়েই চলেছে। তবে প্রকৃতপক্ষে প্রতিরক্ষা খাতে ঘোষণার চেয়ে বেইজিং অনেক বেশি খরচ করে বলে ধারণা পশ্চিমা সামরিক পর্যবেক্ষক সংগঠনগুলোর। সূত্র: রয়টার্সএপিসিনহুয়া

কিউএনবি/অনিমা/০৬ মার্চ ২০২৫,/সকাল ১১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit