মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
আ.লীগের ঔদ্ধত্যপূর্ণ আস্ফালন মেনে নেওয়া যায় না: রাষ্ট্রদূত মুশফিকুল ইতালিতে বাঁধনকে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্তা, যা বললেন মম সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআই প্রতিবেদন দুদকে ডিএনসিসির ওয়াকিটকি কেনাকাটায় দুদকের নজর ‘নারী ও শিল্পীদের প্রতি দিন দিন মানুষ নিষ্ঠুর হয়ে যাচ্ছে’ সাবেক মন্ত্রী ইয়াফেস ওসমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নতুন টিম এবার উজবেকিস্তানের জালে ৪ গোল বাংলাদেশের, করল অন্য রকম হ্যাটট্রিক তৃতীয়বারের মতো নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ তোষকের নিচে পাইপগান-কার্তুজ, যুবক গ্রেপ্তার “বেকারত্বকে জয় করার স্বপ্ন” পাহাড়ে তরুণদের দক্ষ করে তুলছে সেনাবাহিনী

যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত চীন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৬৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য শুল্ক বাড়ানোর জবাবে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে চীন। দেশটি বলেছে যুক্তরাষ্ট্রের সাথে যে কোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত তারা।

ওয়াশিংটনে চীনা দূতাবাস সামাজিক মাধ্যমে এক্স-এ এক পোস্টে বলেছে, “যদি যুক্তরাষ্ট্র যুদ্ধ চায়- সেটি শুল্ক যুদ্ধ, বাণিজ্য যুদ্ধ বা অন্য য কোনো ধরনের যুদ্ধ- আমরা চূড়ান্ত পরিণতি পর্যন্ত যুদ্ধের জন্য প্রস্তুত।”

ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি চীনের পক্ষ থেকে সবচেয়ে শক্ত বক্তব্য। এটি আসলো এমন এক সময় যখন বার্ষিক ন্যাশনাল পিপলস কংগ্রেসের উদ্বোধনের জন্য শীর্ষ নেতারা বেইজিংয়ে সমবেত হচ্ছেন।

বুধবার চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং আবারও প্রতিরক্ষা ব্যয় ৭ দশমিক ২ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছেন।

বেইজিংয়ে নেতারা চীনের জনগণকে একটি বার্তা দেয়ার চেষ্টা করছেন যে বাণিজ্য যুদ্ধের হুমকি সত্ত্বেও দেশটির অর্থনৈতিক অগ্রগতির বিষয়ে তারা আত্মবিশ্বাসী।

চীন যুক্তরাষ্ট্রের তুলনায় স্থিতিশীল ও শান্ত ভাবমূর্তি দেখাতে আগ্রহী। মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করে থাকে তারা। যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোর ওপর যে শুল্ক আরোপ করেছে তার সুবিধা নেয়ার বিষয়েও আগ্রহী তারা।

মঙ্গলবার চীনের প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন, তারা আরও উন্মুক্ত হওয়া অব্যাহত রাখবে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ করবে।

বিশ্বের শীর্ষ দুই অর্থনৈতিক শক্তি এখন বাণিজ্য যুদ্ধের দ্বারপ্রান্তে। সব ধরনের চীনা পণ্যে যুক্তরাষ্ট্র অতিরিক্ত শুল্ক আরোপ করায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। চীনও দ্রুত পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের কৃষি পণ্যের ওপর ১০-১৫ শতাংশ শুল্ক আরোপ করেছে।

কিউএনবি/অনিমা/০৬ মার্চ ২০২৫,/সকাল ১১:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit