মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ॥ রাঙামাটিতে চোলাই মদসহ ৭ জন গ্রেপ্তার “রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ” শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা শার্শায় ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ‎সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ আটোয়ারীতে ইউএনও রিপামনি দেবী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

ওয়ানডের সেরা অলরাউন্ডার ওমরজাই

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৮৫ Time View

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ওয়ানডে ফরম্যাটের সেরা অলরাউন্ডারের মুকুট পরেছেন আফগানিস্তানের পেস অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। তিনি সতীর্থ মোহাম্মদ নবীকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছেন।

চ্যাম্পিয়ন্স ট্রফির ৩ ম্যাচে ৭ উইকেট শিকার করেছেন ওমরজাই। বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ার সেরা ৫৮ রানে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন। ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, ৪২ গড়ে ১০৪.১৩ স্ট্রাইক রেটে ১২৬ রান সংগ্রহ করেছেন তিনি। এই পারফরম্যান্সই তাকে ওয়ানডের সেরা অলরাউন্ডার বানিয়েছে।

র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে অলরাউন্ডার তালিকার শীর্ষে উঠেছেন ওমরজাই। পাশাপাশি ব্যাটিং র‌্যাঙ্কিংয়েও দারুণ উন্নতি করেছেন, এক লাফে ১২ ধাপ এগিয়ে এখন তিনি ১২তম স্থানে আছেন। আগে তিনি ২৪ নম্বরে ছিলেন।

এদিকে, ওয়ানডে ব্যাটিং র‌্যাঙ্কিংয়েও পরিবর্তন এসেছে। পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে ৮৪ রানের ইনিংস খেলে এক ধাপ এগিয়েছেন বিরাট কোহলি। বর্তমানে তিনি চতুর্থ স্থানে রয়েছেন। শীর্ষে রয়েছেন ভারতের শুভমন গিল, দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তানের বাবর আজম, আর তৃতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার হেনরিক ক্লাসেন।

কিউএনবি/অনিমা/০৫ মার্চ ২০২৫,/রাত ৮:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit