মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ॥ রাঙামাটিতে চোলাই মদসহ ৭ জন গ্রেপ্তার “রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ” শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা শার্শায় ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ‎সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ আটোয়ারীতে ইউএনও রিপামনি দেবী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

মির্জা ফখরুলের শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেলো

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৬৪ Time View

ডেস্ক নিউজ : হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শারীরিক অবস্থা উন্নতির দিকে। শিগগিরই তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরবেন।

বুধবার সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মির্জা ফখরুলের ব্যক্তিগত সহকারী ইউনুছ আলী।

তিনি জানান, ‘স্যারের (মির্জা ফখরুল) শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তবে চিকিৎসকরা তাকে আরও কিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। দুই-এক দিনের মধ্যে তিনি হাসাপাতাল থেকে বাসায় ফিরবেন।’

এদিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেছেন, ‘দলের মহাসচিব এখন অনেকটাই সুস্থ আছেন। তিনি দেশবাসীর কাছে নিজের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।’

হঠাৎ অসুস্থ বোধ করায় গত রোববার সকালে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় মির্জা ফখরুলকে।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, মির্জা ফখরুল ইউনাটেড হাসপাতালের চিফ কার্ডিওলজি কনসালটেন্ট অধ্যাপক এনএএম মোমেনুজ্জামানের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন আছেন। হাসপাতালে তার পাশে আছেন স্ত্রী রাহাত আরা বেগম ও ছোট মেয়ে মির্জা সাফারুহ।

হাসপাতালের চিকিৎসকরা জানান, মির্জা ফখরুলের সোডিয়াম লেভেল কমে গিয়েছিল এবং তার বুকে কাশি জমাট বাধায় শ্বাস-প্রশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। ফলে তিনি ভীষণ দুর্বল বোধ করছিলেন।

পরে চিকিৎসকের পরামর্শে বিএনপি মহাসচিবকে তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করা হয় । হাসপাতালে ভর্তির পর তার হৃদরোগের বিভিন্ন পরীক্ষাও করা হয়েছে। এখন তিনি সুস্থ আছেন।

বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানায়, যুক্তরাজ্যের লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোনে মির্জা ফখরুলের সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন।

এছাড়া মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী হাসপাতালে গিয়ে মির্জা ফখরুলকে দেখে আসেন এবং তার স্বাস্থ্যের খোঁজ নেন।

কিউএনবি/অনিমা/০৫ মার্চ ২০২৫,/রাত ৮:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit