মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ॥ রাঙামাটিতে চোলাই মদসহ ৭ জন গ্রেপ্তার “রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ” শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা শার্শায় ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ‎সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ আটোয়ারীতে ইউএনও রিপামনি দেবী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

সুখবর পাচ্ছেন তাসকিন, উন্নীত এ প্লাস ক্যাটাগরিতে

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১১১ Time View

স্পোর্টস ডেস্ক : অচিরেই সুখবর পাচ্ছেন তাসকিন আহমেদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বার্ষিক কেন্দ্রীয় চুক্তিতে এ প্লাস ক্যাটাগরিতে উন্নীত হচ্ছেন তিনি। বিসিবির নির্বাচক প্যানেল তাসকিনকে নতুন কেন্দ্রীয় চুক্তিতে এ প্লাস ক্যাটাগরিতে রেখে ২২ সদস্যের কেন্দ্রীয় চুক্তি চুড়ান্ত করতে যাচ্ছে। 

কেন্দ্রীয় চুক্তির তালিকার প্রস্তাবিত খসড়া গত ৩ ফেব্রুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকদের সামনে পেশ করা হয়েছিল। খসড়া সেই তালিকায় খেলোয়াড়দের এ প্লাস, এ, বি, সি ও ডি এই পাঁচটি ক্যাটাগরি রাখা হয়েছে। 

টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, লিটন কুমার দাস এবং উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে এ ক্যাটাগরিতে রাখা হয়েছে। মুমিনুল হক সৌরভ, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ ও নাহিদ রানাকে বি ক্যাটাগরিতে রাখা হয়েছে।

সি ক্যাটাগরিতে আছেন- সাদমান ইসলাম অনিক, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও মাহেদী হাসান।

ডি ক্যাটাগরিতে রাখা হয়েছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ও পেসার খালেদ আহমেদকে।

২০২৫ সালের বিসিবির কেন্দ্রীয় চুক্তির প্রস্তাবিত তালিকায় আছেন যারা

এ প্লাস ক্যাটাগরি- তাসকিন আহমেদ।

এ ক্যাটাগরি- নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, লিটন কুমার দাস ও মুশফিকুর রহিম।

বি ক্যাটাগরি- মুমিনুল হক সৌরভ, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, তৌহিদ হৃদয়, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

সি ক্যাটাগরি- সাদমান ইসলাম অনিক, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও মাহেদী হাসান।

ডি ক্যাটাগরি- নাসুম আহমেদ ও খালেদ আহমেদ।

 

 

কিউএনবি/আয়শা/০৫ মার্চ ২০২৫,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit