মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ॥ রাঙামাটিতে চোলাই মদসহ ৭ জন গ্রেপ্তার “রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ” শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা শার্শায় ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ‎সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ আটোয়ারীতে ইউএনও রিপামনি দেবী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

তামিমের বোর্ডে আসা প্রসঙ্গে যা বললেন আকরাম খান

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৫৯ Time View

স্পোর্টস ডেস্ক : তামিম ইকবালের বোর্ডে আসার ব্যাপারে কথা বলেছেন আকরাম খান। বুধবার (৫ মার্চ) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আকরাম খান বলেন, ‘বোর্ডে আসাটা ডিপেন্ড (নির্ভর) করে কে কীভাবে আসতে চাচ্ছে। যেমন ধরেন, আমার খেলা শেষ করার পর ইচ্ছা ছিলো যে ক্রিকেট বোর্ডে আসা। অনেকে হয়তো আসেনি। ওদের ইন্টারেস্ট নেই।’ 

যাদের ক্রিকেটের ব্যাকগ্রাউন্ড ভালো হয়, তারা ক্রিকেটের জন্য ভালো বলে মনে করেন আকরাম খান। ‘যাদের ব্যাকগ্রাউন্ড ভালো, যারা ক্রিকেটের সাথে আছে, শুধু ক্রিকেট না, যেকোনও স্পোর্টসে তাদের ব্যাকগ্রাউন্ড ভালো থাকে, ফুটবলে কিংবা হকিতে। তারা আসলে স্পোর্টসের জন্য ভালো।’ 
তিন ফরম্যাটেই বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে গুঞ্জন ছিলো, দুই ফরম্যাটের নেতৃত্ব ছাড়তে চান শান্ত। কিন্তু এ ব্যাপারে কোনও সিদ্ধান্ত আসেনি। সবশেষ বোর্ড মিটিংয়েও এ নিয়ে কোনও আলোচনা হয়নি।আকরাম খান বলেন, ‘অধিনায়কত্ব নিয়ে ওই ধরনের কোনও কথা হয়নি আমাদের। তারপরও যে ফরম্যাটে অধিনায়ক হবে পুরো দায়িত্বটা নিতে হবে। এবং ওর পারফরম্যান্স হলো মেইন। ও যদি পারফরম্যান্স করতে পারে তাহলে টিমকে ভালোভাবে পরিচালনা করতে পারবে।’ 

অন্যান্য ক্রিকেট টিমে তিন ফরম্যাটের জন্য ভিন্ন ক্রিকেটার আছে। তবে বাংলাদেশ সেক্ষেত্রে একটু আলাদা। এ বিষয়ে আকরাম বলেন, ‘অন্য সব দেশে কিন্তু তিন ফরম্যাটে আলাদা আলাদা প্লেয়ার আছে। বাংলাদেশে কিন্তু তিন ফরম্যাটে সবাই খেলছে। আমাদের অপশনটা খুবই কম। যেখানে আমরা দল করতে পারছি না, সেখানে তিন অধিনায়ক করা কঠিন সিদ্ধান্ত। একটু আগে বললাম যে অধিনায়ককে ভালো লিড দিতে হবে। পারফর্ম করলে তখনই ভালো, আমাদের আগে ওই পারফরম্যান্সটা খুঁজে বের করতে হবে।’

 

 

কিউএনবি/আয়শা/০৫ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit