বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম
নির্বাচনি প্রচারণা নিয়ে দল ও প্রার্থীদের ইসির নতুন নির্দেশনা আশুলিয়ায় যুবদলের উদ্যোগে ধানের শীষের প্রচার-প্রচারণা  সারাদেশে নারী কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চৌগাছায় মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পুতিনের তেল নাকি ট্রাম্পের ছাড়—কোন দিকে ঝুঁকবে ভারত? বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে ৯ম পে-স্কেল বেতন কমিশনের রিপোর্ট বাস্তবায়নের দাবীতে শ্রমিক ও কর্মচারীদের বিক্ষোভ॥ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) সীমান্তে অভিযান চালিয়ে ০২টি বিদেশী ওয়ান শুটার গান এবং ০৪ রাউন্ড গুলি ও ব্যাপক পরিমাণ মাদক উদ্ধার॥ অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড আগামীর বাংলাদেশ চলবে জনগণের ভোটের রায়ে: তারেক রহমান ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’ হাদি হত্যা মামলা, পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল

আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৭১ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় তানজিলা টেক্সটাইল লিমিটেড নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।বুধবার সকাল ১০টার দিকে আশুলিয়ার বারইপাড়া এলাকায় অবস্থিত কারখানাটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ডিইপিজেড ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এঘটনায় ৫ জন শ্রমিক আহত হয়েছে বলে জানা যায়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আহতদের নাম ঠিকানা সহ বিস্তারিত পরিচয় সম্পর্কে জানা যায়নি।
এবিষয়ে ডিইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার প্রনব চৌধুরী জানান, কারখানাটির ফিনিশিং ফ্লোরের স্ট্যান্ডার মেশিনে বার্ন হয়ে আগুনের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৫ জন আহত হয়েছে, এদের দুজনের অবস্থা গুরুতর। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ণয় করা যায়নি। 

কিউএনবি/অনিমা/০৫ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit